ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে প্রতারিত হয়ে জেলে যাচ্ছেন কলকাতার যুবকরা

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিলে মিলবে দু হাজার টাকা। প্রতারকদের সেই ফাঁদে পা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভাড়া দিলেই ঘটে যায় বিপত্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশা করার অদম্য নেশা। কিন্তু হাতে টাকা নেই। সেই সময় কলকাতার কয়েকজন যুবক জানতে পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভাড়া দেওয়া যায়। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিলে মিলবে দু হাজার টাকা। প্রতারকদের সেই চক্রে পা দিয়ে দু’হাজার টাকার বিনিময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভাড়া দিলেই ঘটে যায় বিপত্তি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিলেই তা ‘ক্লোন’ করে নিচ্ছে প্রতারকরা। আর তারপর পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ ভাড়া দেওয়া যুবকদের।

দীপঙ্কর দাস (নাম পরিবর্তিত), দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শা রোডের বাসিন্দা। লালবাজারে গুন্ডাদমন শাখায় একটি অভিযোগ দায়ের করেন তিনি গত ৩১ মে। ওই যুবক পুলিশের কাছে জানায়, এক যুবক পাঁচ হাজার টাকা তাঁর কাছে নগদে ধার চায়। একইসঙ্গে পেটিএম অ্যাকাউন্ট নম্বরও চায় তাঁর কাছে। এরপর সেই অ্যাকাউন্ট নম্বর ক্লোন করে প্রতারণা করা হয়। সেই পেটিএম অ্যাকাউন্ট নম্বর দেওয়ায় পরদিন উত্তরপ্রদেশ পুলিশ থেকে তাঁর পেটিএম অ্যাকাউন্ট নম্বরে ‘ব্যাঙ্ক প্রতারণা’র মামলা দায়ের করা হয়। পাশাপাশি তাঁর অ্যাকাউন্ট নম্বরও বন্ধ করে দেয় পুলিশ। আর এইভাবে টাকার লোভে প্রতারকদের ফাঁদে পড়ে জেলে যেতে হচ্ছে কলকাতার যুবকদের।

‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ ভাড়া দিয়ে প্রতারকদের চক্রে পড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে পুলিশ এসে বহু যুবককে কলকাতা থেকে তুলে নিয়ে যাচ্ছে। যার ফলে তাঁদেরকে জামিন করাতে আরও সর্বস্ব হারাতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে। গোটা ঘটনার পিছনে আন্তর্জাতিক চক্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। কলকাতার একাধিক জোনে ওই প্রতারণা চক্রের এজেন্টরা অত্যন্ত সক্রিয় বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই যুবকদের অভিভাবকরাও। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার পাশাপাশি সাইবার ক্রাইম শাখায়ও অভিযোগ করা হয়েছে।

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে