সোমবার থেকে কলকাতার ১৬ স্কুলে দেওয়া হবে ভ্যাক্সিন

কলকাতার ১৬টি বোরোর ১৬টি স্কুলে আগামিকাল থেকে ভ্যক্সিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। শহরে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। কলকাতা পুরনিগমের তরফে এদের আগামী ২ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল সোমবার। আর এইদিন থেকেই ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হচ্ছে দেশজুড়ে। সেই পরিষেবা থেকে পিছিয়ে থাকছে না কলকাতাও। শহরের ১৬টি বোরোর ১৬টি স্কুলে আগামিকাল থেকে ভ্যক্সিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। শহরে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। কলকাতা পুরনিগমের তরফে এদের আগামী ২ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের অভিমত, অনেকটাই দেরীতে এই ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হল। কেননা এই ভ্যাক্সিন কাজ করা শুরু করবে ৩ সপ্তাহ পরে। কিন্তু বাংলায় কোভিডের তৃতীয় ঢেউ কার্যত শুরু হয়ে গিয়েছে।

রাজ্যের স্কুলশিক্ষা দফতরের হিসেব বলছে, রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়ার সংখ্যা ৪৮ লক্ষ ৩০ হাজার। এদের টিকাকরণ করার কাজ শুরু হচ্ছে আগামিকাল থেকেই। কলকাতার ২৭টি কোভ্যাক্সিন সেন্টারের পাশাপাশি স্কুলেও চলবে ভ্যাকসিনেশন। প্রথম দিনে কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুলে এই ক্যাম্প শুরু হচ্ছে। প্রত্যেক বরোর একটি করে স্কুলে টিকা কেন্দ্র খোলা হচ্ছে। তারপর ধাপে ধাপে ১৬টি বরোয় আরও ৫০টি স্কুলে পড়ুয়াদের টিকা দেওয়া হবে। আগামি মঙ্গলবার থেকেই ওই ৫০টি স্কুলে কোভিডের টিকা দেওয়ার কাজ শুরু হবে। এই ৫০টি স্কুলের এক একটিতে নবম থেকে দ্বাদশের পডুয়ার সংখ্যা ৫০০ থেকে ১২০০। টিকাকরণে ভিড় এড়াতে স্কুলগুলো পড়ুয়ার অনুপাতে এক এক রকম পদ্ধতি নিয়েছে। বেশিরভাগই প্রথম দিনে কেবল দ্বাদশের পড়ুয়াদের ভ্যাকসিন দেবে। প্রথমদিন কতজন ভ্যাক্সিন নিচ্ছেন সেটা দেখেই পরের দিনের কতজনকে ভ্যাক্সিন দেওয়া হবে সেটা ঠিক করা হবে।

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া পদক্ষেপ,ছুটিতে অভিযুক্ত অধ্যাপক দুল্লা

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর