চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্যাস সিলিন্ডার ফেটে মহেশতলায় ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মহেশতলায় ভয়াবহ দুর্ঘটনা।  শনিবার সকালে আচমকাই একটি বাড়িতে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। এই ঘটনার পর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।  তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাভাবিক ভাবে সাতসকালে এই বিস্ফোরণের জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, শনিবার মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ার একটি বহু তলে  এই ঘটনাটি ঘটে। পর পর দুবার বিস্ফোরণ হয় ।  তারজেরে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘এদিন সকাল  সাতটা নাগাদ তীব্র আওয়াজ শুনতে পাই । তারপর জানতে পারি একটি আবসনে চার তলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।‘ এই বিস্ফোরণের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এলাকার কাউন্সিলার এবং সিইএসসির আধিকারিকেরাও।

পুলিশ সূত্রে খবর, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরে ওই বহুতলের দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। এরফলে রাস্তায়  দাঁড়িয়ে  থাকা বেশ কয়েক জন জখম হয়েছেন। এছাড়াও  এদিনের এই ঘটনায় গুরুত্বর জখম হন বহুতলের মালিক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এই বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ