রোগের শিকড় খুঁজতে নয়া পন্থায় ময়নাতদন্ত আরজি করে

বয়স হলে দেহে বাড়ে নানান জটিলতা। এবার সমস্যার শেকড় খুঁজতে নতুন পন্থায় ময়নাতদন্তের উদ্যোগ নিল কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স হলে সমস্যা বাড়ে। দেহে বাড়ে নানান জটিলতা। এবার সমস্যার শেকড় খুঁজতে নতুন পন্থায় ময়নাতদন্তের উদ্যোগ নিল কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। বার্ধক্যে পৌঁছালে কারোর শুরু হয় স্নায়ুর সমস্যা। কারোর শরীরে দেখা যায় সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যের অভাব। কারোর দেখা যায় সবকিছু ভুলে যাবার সমস্যা। তার সঙ্গে প্রেসার, সুগার, কানে কম শোনা, চোখে কম দেখা ইত্যাদি সমস্যায়ও জেরবার হন অনেকে। বার্ধক্যজনিত কারণে রোগে মৃত্যুর ফলে মৃতদেহের ময়নাতদন্তের ফলে মিলতে পারে সমাধানের উপায়। যার পোশাকি নাম জেরিয়্যাট্রিক প্যাথলজিক্যাল অটোপসি।  নতুন আশা নিয়ে এই প্রথম কলকাতায় কোনো হাসপাতালে হতে চলেছে জেরিয়্যাট্রিক প্যাথলজিক্যাল অটোপসি।  বৃহস্পতিবার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এই অটোপসি শুরু হতে চলেছে।

দেবব্রত বন্দ্যোপাধ্যায় নামে সদ্য প্রয়াত এক বৃদ্ধের দেহ নিয়ে করা হবে ময়নাতদন্ত। মৃত্যুর পর যাঁর দেহ এই উদ্দেশ্যে দান করা হয়েছে বুধবার। শহরের বার্ধক্যজনিত রোগের চিকিৎসকরা বৃদ্ধের পরিবারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন। সত্তোরোর্ধ বয়সে প্রয়াত ওই ব্যক্তি বালিগঞ্জ জামির লেনের বাসিন্দা। ৭ মার্চ মারা যান তিনি। মৃত্যুর পর তাঁর কন্যা সুচেতনা বন্দ্যোপাধ্যায় বাবার দেহ দাহ না করে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করার সিদ্ধান্ত নেন। তাঁর বক্তব্য বাবার মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়নাতদন্ত হোক। সেইমত দেহদানের কর্মকান্ডের সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেন। দেহদান প্রক্রিয়া সম্পন্ন হবার পর বৃহস্পতিবার শুরু হতে চলেছে বাংলায় প্রথম এই ধরণের ময়নাতদন্ত।

শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় ক্ষীর রাখবেন কখন? জেনে নিন সঠিক সময়

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব