বায়ু দূষণের নিরিখে দিল্লিকে টেক্কা দিল হাওড়ার ঘুসুড়ি

ঘটনা হচ্ছে ঘুসুড়ি বায়ু দূষণের এই দৌড়ে শুধু দিল্লিকেই হারিয়েছে এমন নয়, পিছনে ফেলেছে কলকাতা সহ মুম্বইয়ের মতো দুই বড় শহরকেও। আর এটাই উদ্বেগ বাড়িয়েছে পরিবেশবিদ থেকে প্রশাসনিক কর্তাদের। উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের মধ্যেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা সমীক্ষা ও ঘটনা বলে দিচ্ছে কোভিড আক্রান্তদের ফুসফুস বেশ ভালই ক্ষতিগ্রস্থ হচ্ছে। কার্যত সেই ফুসফুসের কার্যকারিতা অনেকটাই কমে যাচ্ছে কোভিড থেকে সেরে ওঠার পরে পরেই। আর এই প্রবণতা দেখা যাচ্ছে কচিকাঁচা থেকে তরুণ প্রজন্ম হয়ে বয়স্কদের মধ্যেও। অর্থাৎ এই ক্ষতি থেকে কোনও বয়সের মানুষই বাদ থাকছেন না। এই অবস্থায় বিশেষজ্ঞরা বার বার জানাচ্ছেন, খারাপ ফুসফুস নিয়ে বেঁচে থাকতে হলে বাতাসকে যতটা সম্ভব পরিশুদ্ধ হতে হবে। কিন্তু বৃহস্পতিবার সকালে হাওড়ার ঘুসড়ি এলাকা যে ছবি তুলে ধরল বায়ু দূষণের ক্ষেত্রে তা এখন রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো বিশেষজ্ঞ থেকে পরিবেশবিদ মায় প্রশাসনিক কর্তাদের কাছেও। কার্যত কলকাতাকে পিছনে ফেলে দিল্লিকেও টেক্কা দিয়েছে এদিনের ঘুসুড়ি এলাকার বায়ু দূষণ।

রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে বৃহস্পতিবার যে ‘বাতাসের গুণমানের সূচক’ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাওড়ার ঘুসুড়িতে বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ (পিএম ২.৫) ৩২৩। এমনকি এদিন ওই একই সময়ে দিল্লিতে বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ধরা পড়েছে (পিএম ২.৫) ১৮৮.২। ঘটনা হচ্ছে ঘুসুড়ি বায়ু দূষণের এই দৌড়ে শুধু দিল্লিকেই হারিয়েছে এমন নয়, পিছনে ফেলেছে কলকাতা সহ মুম্বইয়ের মতো দুই বড় শহরকেও। আর এটাই উদ্বেগ বাড়িয়েছে পরিবেশবিদ থেকে প্রশাসনিক কর্তাদের। কেননা কলকাতার মতো বড় শহরকে পিছনে ফেলে কীভাবে ঘুসুড়ির মতো এলাকায় বায়ু দূষণ এতটা বেড়ে গেল সেটাই তাঁরা বুঝে উঠতে পারছেন না। তবে মনে করা হচ্ছে ঘুসুড়ি এলাকায় থাকা অজস্র ছোট ও মাঝারি মাপের কারখানা থেকে নির্গত ধোঁয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।

তবে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সব থেকে বেশি চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের মধ্যেও। কেননা তাঁদের অভিমত, বাতাসের মান খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবেন কোভিড থেকে সেরে ওঠা মানুষদের পাশাপাশি কোভিডে আক্রান্ত না হওয়া সাধারণ মানুষও। বায়ু দূষণের জেরে সবথেকে বেশি প্রভাব পড়ে শিশু এবং বয়স্কদের শরীরে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ক্ষতি দীর্ঘমেয়াদি হয়। এমনিতেই মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায়। এই অবস্থায় ছোট বয়সেই ফুসফুস ক্ষতিগ্রস্থ হলে তরুণ বয়সেই দেখা যায় অনেকেই শ্বাসকষ্ট ও হাঁফানির মতো রোগে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে কোভিড থেকে সেরে ওঠা বয়স্ক মানুষদের ক্ষতিগ্রস্থ ফুসফুসকে আরও ক্ষতিগ্রস্থ করে দেবে এই বায়ু দূষণ। তাই যত তাড়াতাড়ি এই দূষণ কাটিয়ে ঘুসুড়ি ঘুরে দাঁড়াবে ততই মঙ্গল।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?