ভোররাতে আগুন হাওড়ার গোলাবাড়ির গুদামে

মঙ্গলবার ভোররাতে আগুন লাগল হাওড়ার গোলাবাড়ি থানার রোজ মেরি লেনের একটি গুদামে। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে আগুন(Fire) লাগল গুদামে। আর তার জেরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল হাওড়া(Howrah) শহরের গোলাবাড়ি(Golabari) থানা এলাকায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে এই গুদামে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্বস্তিতে হাঁফ ছেড়েছেন এলাকাবাসী। কেননা এই গুদামের পাশের রয়েছে ঘিঞ্জি বসতি। সেখানে আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি তা নিয়ন্ত্রণে আনতেও হিমসিম খেতে হত দমকলের কর্মী থেকে আধিকারিকদের। হিমসিম খেতে হত পুলিশকেও।  

জানা গিয়েছে, হাওড়া শহরের গোলাবাড়ি থানা এলাকার রোজ মেরি লেন(Rose Marry Lane) এলাকাতে মঙ্গলবার ভোররাত ৩টে নাগাদ একটি গুদামে আগুন লাগে। গুদামের(Godown) মধ্যে সেই সময় অনেকে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ বাদে যখন টের পান তখনই তাঁরা দমকলকে খবর দেন। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ২টি ইঞ্জিন আসে। ওই গুদামের একজন সিকিউরিটি গার্ড জানিয়েছেন, ভোররাতে আগুন লাগার বিষয়টি তিনিই সবার আগে দেখতে পান। তবে তিনি এটা বলতে পারেননি ঠিক কী থেকে ওই আগুন লেগেছে। কার্যত তিনিই গুদামে সবাইকে দ্রুত ঘুম থেকে ডেকে তোলেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। তাঁর উপস্থিত বুদ্ধির জেরেই যে অনেক মানুষ এদিন প্রাণে বেঁচে গিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ঘটনার তদন্তে নেমে গোলাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, রাত তিনটে নাগাদ ওই গুদামে আগুন লাগে।  আগুন লাগার কারণ স্থানীয়রা সেভাবে কিছু জানাতে পারেনি। পাঁচটার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়