পিছু হঠলেন রাজ্যপাল, সায়ন্তিকাদের শপথ নিয়ে কাটল জট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভগবানগোলা ও বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে অবশেষে জট কাটল। রাজভবনে গিয়ে দুই বিধায়ক শপথ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস পিছু হঠলেন। দুই বিধায়ককে শপথ পড়ানোর দায়িত্ব দিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে।

গত কয়েক দিন ধরেই তৃণমূলের দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টানাপোড়েন চলছিল। ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রায়াত হোসেন সরকার কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি হননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-রায়াত হোসেন সরকাররা। বিধানসভাতেই তাঁদের শপথ বাক্য পাঠ করানোর দাবিতে বিধানসভা ভবনে ধর্নায়ও বেসেছিলেন দু’জনে।

শপথ নিয়ে জটিলতা দূর করতে রাজ্যপালের কাছে অনুরোধও জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত নবনির্বাচিত দুই বিধায়কের শপথ জটিলতা কাটাতে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ।  আর তার কয়েক ঘন্টার মধ্যেই দুই বিধায়কের শপথ নিয়ে নিজের গোঁ ছেড়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৃহস্পতিবার রাতে সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, বরাহনগর ও ভগবানগোলার বিধায়ককে শপথ পড়ানোর জন্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিয়েছেন। সংবিধান অনুযায়ীই ওই দায়িত্ব দিয়েছেন।  

 

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি