খেল শুরু আনন্দের, প্রধান সচিবের পদ থেকে সরালেন বিজেপির অপছন্দের নন্দিনীকে

সূত্রের খবর, বিজেপি ঘনিষ্ঠ আমলাকে প্রধান সচিব হিসেবে বেছে নিতে চলেছেন রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিবেদক: আড়ালে থাকা আসল মুখ বেরিয়ে পড়ল। সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ভাল-ভাল কথা যে আসলে সস্তা দরের অভিনয় ছিল তা বুঝিয়ে দিলেন বাংলার নব্য ছোটলাট সি ভি আনন্দ বোস। শনিবারই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে গোপন বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে সঙ্ঘাতের ঢঙ্কা বাজিয়েছিলেন। রবিবার সেই সঙ্ঘাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে নিজের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দিলেন রাজ্য বিজেপি নেতৃত্বের চক্ষুশূল হয়ে ওঠা নন্দিনী চক্রবর্তীকে। যদিও নিজের প্রধান সচিব হিসেবে নিজের পছন্দের কথা নবান্নকে জানাননি মোদি ভক্ত রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্যের বিজেপি ঘনিষ্ঠ কয়েকজন আমলার মধ্যে একজনকে নিজের সচিব হিসেবে নিয়োগ করবেন সি ভি আনন্দ বোস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিজের পদ বাঁচাতে রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে জগদীপ ধনকড়ের দেখানো পথেই হাঁটছেন বাংলার নব্য ছোটলাট। দিল্লির নির্দেশেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকারের সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হেঁটেছেন।

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকার সময়ে তাঁর প্রধান সচিবের দায়িত্বে ছিলেন পদ্ম ঘনিষ্ঠ আমলা সুনীল গুপ্ত। রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে দিল্লিতে উপরাষ্ট্রপতি হয়ে চলে যাওয়ার পরেই বিশ্বস্ত আমলাকে নিজের সচিব করে নিয়ে গিয়েছিলেন তিনি। লা গনেশন অস্থায়ী রাজ্যপাল হয়ে আসার পরে গত বছরের অগস্ট মাসে রাজ্যের সাংবিধানিক প্রধানের প্রধান সচিবের দায়িত্ব নেন প্রাক্তন তথ্য সচিব নন্দিনী চক্রবর্তী। স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে আসার পরে সিভি আনন্দ বোস তাঁকেই প্রধান সচিব হিসেবে রেখে দিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল হিসেবে ইদানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তা হজম হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে তোলেন তিনি। আর তার পরেই রাজ্যপালকে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়, প্রধান সচিবকে যেন অবিলম্বে সরিয়ে দেন তিনি। সেই নির্দেশের পরে রবিবার রাতেই ন্দিনীকে সরিয়ে নেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন রাজ্যপাল।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের