পদত্যাগ করলেন বাংলার রাজ্যপাল, কোন কারণে এমন সিদ্ধান্ত?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্য–রাজনীতি তেতে রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। কারণ এই ভোটার তালিকায় বিপুল মানুষের নাম বাদ পড়েছে। অনেকের নাম আবার বিচারাধীন। সেখানে রয়েছে বহু বৈধ ভোটার বলে অভিযোগ। এই আবহে পদত্যাগ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। হঠাৎ কেন পদত্যাগ করলেন রাজ্যপাল?‌ এই প্রশ্ন নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন নয়াদিল্লিতে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ রাজ্যপালের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার অথবা পরশু শনিবার নয়া রাজ্যপাল বাংলার দায়িত্বে আসবেন বলে জানা যাচ্ছে। সেখানে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি নয়া দায়িত্বে আসতে পারেন বলে সূত্রের খবর। মাত্র তিন বছর বাংলায় থেকে হঠাৎ সরে গেলেন সিভি আনন্দ বোস। তবে কেন এমন ঝটিকা সিদ্ধান্ত?‌ সেটা এখনও জানা যায়নি।

অন্যদিকে রাজ্য সরকারের সঙ্গে অম্ল–মধুর সম্পর্ক ছিল সিভি আনন্দ বোসের। তবে তার মধ্যেই এখানে বাংলা শেখার জন্য হাতেখড়ি নিয়েছিলেন। এমনকী বাংলার ভোটার হিসাবে নামও তুলেছিলেন। তারপরও এমন হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় রাজ্য–রাজনীতিতে আলোড়ন শুরু হয়ে গিয়েছে। কারণ রাজ্যে ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করে থাকতে পারে। তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন। সিভি আনন্দ বোসকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলেও সূত্রের খবর।

তাছাড়া রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে সরগরম করা খবর হল, চূড়ান্ত ভোটার তালিকা। যেখানে বিপুল পরিমাণ নাম বাদ গিয়েছে বৈধ ভোটারের। বিপুল পরিমাণ নাম রয়েছে বিচারাধীন অবস্থায়। সেখানে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন। এই আবহে সিভি আনন্দ বোসের পদত্যাগ নিঃসন্দেহে বড় খবর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘‌রাজ্যপালের পদত্যাগের কারণ আমার জানা নেই। আর এই নিয়ে কোনও মন্তব্য করব না।’‌ তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌এমনি এমনি পদত্যাগ করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এটা সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের অঙ্গুলিহেলনে এই ঘটনা ঘটেছে। বিধানসভা নির্বাচনের আগে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আনতেই এই পদত্যাগ করানো হয়েছে।’‌

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা