আলু চাষীদের পাশে রাজ্য, ১১২.৮৮ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা

আলু চাষীদের ক্ষতি পূরণ বাবদ ১১২.৮৮ কোটি টাকা দেওয়া হবে বলে নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন কৃষিমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলু চাষে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ায় বাজারে আলুর দাম ক্রমশ চড়ছে। এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন আলু চাষীদের ক্ষতি পূরণ বাবদ ১১২.৮৮ কোটি টাকা দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন কৃষিমন্ত্রী।

লক্ষাধিক আলু চাষীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন এমন আলু চাষীর সংখ্যা ১.৪৩ লাখ। ইতিমধ্যে, ৯৪ হাজার ৮৮৬ জন আলু চাষী ক্ষতিপুরণের টাকা পেয়ে গিয়েছেন। তিন দিনের মধ্যে বাকিরাও পাবেন বলে নবান্নে সাংবাদিক সম্মেলনে জানান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ ৬৩.৭৭ কোটি টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু চাষীদের মোট ১১২.৮৮ কোটি টাকা দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান শোভনদেববাবু।

জেলা কিংবা মহানগর, সর্বত্র বেড়েছে আলুর দাম। নিত্য প্রয়োজনীয় এই আনাজের দামে পকেট পুড়ছে আম জনতার। আলুর ফলনে ক্ষতি হওয়ায় এই দাম বেড়েছে বলে চাষীরা জানিয়েছেন। আবহাওয়া প্রতিকুল হওয়ায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথমে জমিতে যে আলুর বীজ লাগানো হয়েছিল, অসময়ে টানা বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। এর পর আবার নতুন করে বীজ কিনে জমিতে লাগান চাষীরা। এর ফলে চাষের খরচ বেড়ে যায় কয়েকগুণ। বাঁকুড়া জেলার কোতুলপুরের এক কৃষক গদাধর ঘোষের কথায়, “প্রান্তিক চাষিরা এ বার আলু ফলাতেই পারেননি। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছে। কিছু চাষি মোটা টাকা খরচ করে দ্বিতীয় বার চাষ করেছেন। দাম বেশি না পেলে, চাষের খরচ তুলব কী করে?’’  অন্য এক আলু চাষী রবিন মণ্ডলের দাবি, “আলুর দাম না বাড়ালে, এ বার বাড়ি বিক্রির পরিস্থিতি তৈরি হত। দর কিছুটা বেশি পাওয়ায়, অন্তত লোকসান এড়ানো গিয়েছে।’’

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড