‘শিক্ষাসাথী’ কর্মসূচিতে পড়ুয়াদের কাছে কম দামে খাতা বিক্রি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলে পড়াশোনার জন্য খাতা কিনতে গিয়ে মাথায় হাত পড়ে অভিভাবকদের । তাই এবার ছাত্রছাত্রীদের জন্য তুলনামূলক কম দামে খাতা বিক্রি করতে চলেছে রাজ্য সরকার । আপাতত তিন রকমের খাতা তৈরি করছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর। আর সেই খাতাগুলির নাম হল ‘শিক্ষাসাথী’।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’প্রকাশনা সংস্থাতে তৈরি হবে এই খাতাগুলি । বলা বাহুল্য  আগে এই প্রকাশনা সংস্থা থেকে রাজ্য সরকারের সবকিছু ছাপানো হত । কিন্তু পরবর্তীকালে সরস্বতী প্রেস চালু হওয়ায় বরাত কমেছে ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’প্রকাশনা সংস্থার । সেইজন্য লাভের মুখ যাতে পায় তাই  খাতা ছাপানো এবং বিক্রি সেই উদ্যোগ দেওয়া হবে এই সংস্থার হাতে ।

উল্লেখ্য, ‘শিক্ষাসাথী’র আওতায় আপাতত তিন ধরনের খাতা বাজারে আনা হচ্ছে। তার মধ্যে দু’টি খাতা ১৬০ পৃষ্ঠার। সেগুলির দাম ৭০ টাকা করে। ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা।  এক আধিকারিক জানিয়েছেন, বাজারে যেমন খাতা পাওয়া যায় তেমনি ধাঁচে আনা হচ্ছে। গুণগত মান বেশ ভালো ।  তবে দাম অনেকটাই কম। ক্রেতা সুরক্ষা মেলার মতো সরকারি মেলাগুলিতে পাওয়া যাবে এই খাতাগুলি। আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা ।

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস