দুর্দান্ত খবর! ফ্রান্সে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরস্কারে ভূষিত কলকাতার স্বাতী

স্বাতী ঘোষকে একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে গত ৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে। দেশ বিদেশের বহু শিল্পী ও কলাকুশলী এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মানুষদেড় জন্যে আরও এক সুখবর। আন্তর্জাতিক স্তরে আবারও কলকাতাকে গর্বিত করল বাংলার মেয়ে। ফ্রান্সে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরস্কারে ভূষিত হলেন কলকাতার স্বাতী ঘোষ। যদিও আন্তর্জাতিক স্তরে বাংলার প্রচুর খেলোয়াড়, শিল্পীরা নানা প্রতিযোগিতায় যোগদান করে বাংলার নাম আলকিত করে। এবার সেই তালিকায় নাম জুড়ল কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী স্বাতীর। এবার ফ্রান্সের প্যারিসে ‘আর্টস-সায়েন্স-লেট্রেস’ এসোসিয়েশনের উদ্যোগে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত হলেন তিনি। চিত্রশিল্পক্ষেত্রে উল্লেখ্যোগ্য অবদানের জন্যে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশের চিত্রশিল্পীদের। এবার সেই পুরস্কার পেলেন বাংলার মেয়ে স্বাতী। স্বাতী ঘোষকে একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে গত ৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে। দেশ বিদেশের বহু শিল্পী ও কলাকুশলী এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবের মসুমে তিলোত্তমা বাসিদের জন্যে নিঃসন্দেহে এটি একটি ভাল খবর।

পুরস্কার পেয়ে অভিভূত স্বাতী ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশে বহু বছর ধরে তার সৃষ্টি শিল্পকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। ফ্রান্স এবং ইতালিতে বহুদিন ধরে চলেছে তার চিত্র প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর আঁকা তার শিল্প কর্মের উপর ভিত্তি করেই তাকে এই পুরস্কার দেওয়া হল। তিনি খুবই খুশি।

উল্লেখ্য, আর্টস-সায়েন্সেস-লেট্রেস সোসাইটি, যা এক শতাব্দীরও বেশি পুরনো। এই প্রতিষ্ঠান সেই ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য বিখ্যাত যারা সংস্কৃতির প্রচারে এবং তাদের কাজের মাধ্যমে তাদের নিজ নিজ ক্ষেত্রে সৃজনশীলতাকে উত্সাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব অতীতে এই সোসাইটি দ্বারা সম্মানিত হয়েছেন। ভারতীয় নাগরিকরা মনে করেন স্বাতী ঘোষের এই কাজ আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার স্বীকৃতি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। এই পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় নাগরিক হিসাবে, তিনি আবারও বিশ্বস্তরে ভারতীয় শিল্পের মর্যাদা বাড়িয়ে দিলেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল