এই মুহূর্তে

রাজ্যবাসীকে শান্তিপূর্ণ ভাবে ‘রামনবমী’ পালনের বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী। শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আবহে কোনওরকম অশান্তি যাতে না হয়, সেদিকে নজর রাখার কথাও বলেছেন তিনি। রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, রাম নবমীর পবিত্র দিনে সকলকে জানাই শুভেচ্ছা। সকল রাজ্যবাসীর কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে পালন করুন দিনটি। আমি চাইব, রামনবমীর উৎসবটি সফল ভাবে পালিত হোক। বিজেপির পক্ষ থেকে ভবানীপুর, নিউটাউন, হাওড়ায় মিছিল হয় রামনবমীর উপলক্ষ্যে। হাইকোর্টের নির্দেশ মেনেি মিছিল হয়েছে এদিন। রাজ্যবাসীকে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামচন্দ্রের জন্মতিথি এবারের ‘রামনবমী’ আক্ষরিক অর্থেই গেরুয়া শিবিরের ভোট প্রচারের অন্যতম হাতিয়ার। ভবানীপুর শুভেন্দু অধিকারী, নিউটাউনে পীযূষ কানোড়িয়া এককথায় প্রচার সেরেছেন। বুধবার মমতা বলেছিলেন, রামচন্দ্র কারও একার নয়, তিনি সবার। রামরাজ‍্য মানে ভাল রাজ্য। সবার ভাল হবে সেখানে। শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ভোটের আবহে রামনবমীকে কেন্দ্র করে বাড়তি সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। বিশেষ বিশেষ জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের কোথাও আইনশৃঙ্খলার সমস্যা যাতে না হয় সেইদিকে কড়া নজর রয়েছে পুলিশ প্রশাসনের। এদিন ভবানীপুরে রামনবমীর মিছিলে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলেছে মিছিল। নিউটাউনেও রামনবমীর শোভাযাত্রা বের হয়েছিল। কিন্তু রামনবমীর মিছিলে কোনও অস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। নিউটাউনে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবককে দেখা যায়। তড়িঘড়ি মিছিল আটকে দেয় পুলিশ। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ