গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: যুদ্ধবিধ্বস্ত গাজা এখন সংবাদ শিরোনামে। পৃথিবীর বহু দেশ থেকে সাহায্য পাঠানো হচ্ছে এ দেশটিতে। ইজরায়েলি হানায় প্রায় মানচিত্র থেকে মুছে যাওয়ার মতো অবস্থা গাজার। কিন্তু জানেন কি যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের সাহায্য করার নাম করে ভুয়ো কার্যকলাপও চলছে। গাজার বাসিন্দাদের সাহায্য করার নাম করে টাকা তুলছিলেন সিরিয়ার চার নাগরিক। কিন্তু সেই টাকা গাজা পর্যন্ত পৌঁছায়নি, বরং মানুষের দেওয়া অর্থে নিজের শখ আল্লাদ পূরণ করতেন তাঁরা। এমনকি বিলাসবহুল জীবনযাপন শুরু করেছিলেন চার যুবক। শেষ পর্যন্ত গুজরাত পুলিশের জালে ধরা পরল সিরিয়ার সেই যুবকদের মধ্যে একজন।  তদন্তে পুলিশ জানতে পেরেছে গুজরাতে যাওয়ার আগে প্রায় দু’সপ্তাহ কলকাতায় ছিলেন তাঁরা।

ধৃতের নাম মেঘাত আল আজহার। তাকে এলিস ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মেঘাত এবং সিরিয়ার আরও তিন নাগরিক যথাক্রমে জাকারিয়া হাইথাম আলজার, আহমেদ আলহাবাস এবং ইউসুফ আল আজহার এলিস ব্রিজ এলাকাতেই একটি হোটেলে থাকতে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে মেঘাত গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই উধাও হয়েছে তার তিন সঙ্গী।

আহমেদাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে একটি খবর আসছিল। তাদের বারবার বলা হচ্ছিল গাজায় সাহায্য করার নাম করে টাকা তোলা হচ্ছে। কিন্তু কারা টাকা তুলছে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না পুলিশের কাছে। শেষ পর্যন্ত খোঁজখবর নিতে মাঠে নামেন পুলিশকর্তারা। আর তারপরেই জানা যায় এলিজ ব্রিজ এলাকায় কয়েকজন যুবক এই টাকা তুলছেন। এরপর তাদের ওপর নজরদারি শুরু করে পুলিশ। একসময় গোপন সূত্রে জানতে পারে যে এই টাকা তুলছিলেন যারা তাঁরা আসলে সিরিয়ার নাগরিক। তাতেই সন্দেহ হয় পুলিশের।

এরপরই ওই এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। তারপর মেঘাতকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। যদিও এখনও পর্যন্ত তাঁর তিন সঙ্গীর খোঁজ মেলেনি। তাদের জন্য লুক আউট নোটিশ জারি করা হয়েছে।

তদন্তে জানা গিয়েছে গাজায় সাহায্য পাঠানোর নাম করে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল। সেই টাকা দিয়ে রীতিমতো বিলাসবহুল জীবন যাপন করতেন অভিযুক্তরা। আর এই চার যুবক পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন গত ২২ জুলাই। সেখান থেকে ২ অগস্ট এসেছিলেন আমেদাবাদ। সেখানকার একটি হোটেলে উঠে তাঁরা টাকা তোলা শুরু করেন। পুলিশ সূত্রে খবর স্থানীয় বেশ কিছু মসজিদ থেকে টাকা তুলেছিলেন এই যুবকেরা। গাজার ছবি এবং ভিডিও দেখিয়ে অন্যদের সহানুভূতি আদায় করার কাজ করে টাকা তুলছিলেন চার যুবক। পুলিশের হাতে ধরা পড়ার পরেও মেঘাত আল আজহার জানান গাজার বাসিন্দাদের জন্যই অর্থ সংগ্রহ করছিলেন তাঁরা।

এই সময়কালের মধ্যে আবার কলকাতাতেও এসেছিলেন মেঘাত আল আজহার, জাকারিয়া হাইথাম আলজার, আহমেদ আলহাবাস এবং ইউসুফ আল আজহার। কী কারণে হঠাৎ পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এই  চার সিরিয়ান নাগরিক, কেনই বা তারা কলকাতা গেলেন- এই সমস্ত কিছু এখন খতিয়ে দিচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে সাড়ে তিন হাজার মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রার ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা