রাজ্যে করোনার চোখ রাঙানির মূল কারণ ওমিক্রন! জানাচ্ছে স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের সমীক্ষা অনুযায়ী রাজ্যে যে সকল শিশুদের করোনা হয়েছে তারা প্রায় সকলেই ওমিক্রনে আক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র এক সপ্তাহের মধ্যেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। তবে মৃত্যুর হার কম হলেও চিন্তামুক্ত হচ্ছেন না চিকিৎসকরা। কারণ রাজ্যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজাতি ওমিক্রনের শিকার। এই তথ্য দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতরের সমীক্ষা অনুযায়ী রাজ্যে যে সকল শিশুদের করোনা হয়েছে তারা প্রায় সকলেই ওমিক্রনে আক্রান্ত। রাজ্যের মোট করোনা আক্রান্ত শিশুদের মধ্যে ৬৯.২ শতাংশ নয়া প্রজাতি ওমিক্রনের শিকার। টিকার দুটি ডোজ নিয়েও করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮১ শতাংশ মানুষ। অর্থাৎ রাজ্যে ওমিক্রনের গোষ্ঠীসংক্রমণ শুরু হয়েছে এটা নিয়ে দ্বিধাভক্ত নয় চিকিৎসকেরা।

স্বাস্থ্য দফতরের তরফে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত যতগুলি করোনার নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ৭১.২ শতাংশ ওমিক্রন, ৩.৭ শতাংশ ডেল্টা, ৬.৭ শতাংশ পরীক্ষায় কোনও ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বাকি ১৮ শতাংশ পরীক্ষা অসম্পূর্ণ। অর্থাৎ রাজ্যে করোনার গ্রাফের বাড়বাড়ন্তের জন্য দায়ী ওমিক্রন এটা বলাই যায়। তবে ওমিক্রনে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই বাড়তি চিন্তা স্বাস্থ্য শিবিরে। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৪ জন রোগী। মহারাষ্ট্রে সবথেকে বেশি ওমিক্রনে আক্রান্ত। মোট ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩।

আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নয়া প্রজাতি ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বলেই উল্লেখ করেছে। দু’দিন আগেই ‘হু’ ওমিক্রন নিয়ে গোটা বিশ্বকে অবহেলা করতে নিষেধ করেছে।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক