দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা নিয়ে মামলা গড়িয়েছে কলাকাতা হাইকোর্টে। এই মন্দিরেই একসময় মা ভবতারিণীর পূজো করতেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু সেই মন্দির কি সাধারণ মানুষের সম্পত্তি? নাকি মন্দিরে রয়েছে ব্যক্তিগত মালিকানা? এই নিয়ে বিচার শুরু কলকাতা হাইকোর্টে। এই মন্দিরের মামলা দীর্ঘদিন ধরে চলছে আদালতে। গত ২ বছরে এই মামলার শুনানি হয়নি। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন সেবাইত ও শিষ্যরা। আগামী সপ্তাহে শুরু হবে শুনানি।

জানা গিয়েছে, ২০২২ সালে আর্থিক তছরূপের কথা বলে মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলার শুনানি হয়নি। বুধবার সেই মামলাটি পাঠানো হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য ডিভিশনে। আগামী ১৭ ডিসেম্বর মূল মামলার শুনানি শুরু হবে। বুধবার এই সংক্রান্ত বিষয়ে রাজ্য ও কেন্দ্রকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মন্দিরের ট্রাস্টকে কোনও আর্থিক অনুদান দেওয়া হয়েছে কিনা সেটা আগামী শুনানিতে রিপোর্ট পেশ করতে হবে।

এই মন্দিরের পুরোহিত ও শিষ্যদের কিছু মানুষ হিসেব-নিকেশ এবং সম্পদের রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন৷ তাঁদের অভিযোগ, বিগত কয়েক বছরে বাংলার সরকারের পক্ষ থেকে ১৩০ কোটি টাকা পেয়েছে মন্দির কর্তৃপক্ষ। কেন্দ্রের কাছ থেকেও টাকা পেয়েছে তাঁরা। কিন্তু তাঁর সঠিক হিসেব রাখা হয়নি।

১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। মা ভবতারিণী পূজিত হতেন শ্রীরামকৃষ্ণের হাতে। মন্দিরের এক ছোটঘরে থাকতেন মা সারদা। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস।

ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

চিনে ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন প্রায় ১৬ জন, চলছে উদ্ধারকাজ

সিন্ধুর জল নিয়ে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি বেনজির-পুত্র বিলাওয়ালের

রথের দিন জগন্নাথদেবের প্রিয় ‘কণিকা ভোগ’ বানাবেন কীভাবে? রইল সহজ রেসিপি

হাড়হিম ঘটনা! ল্যাম্বরগিনির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে নিহত ২১ বছর বয়সী নেটপ্রভাবী

হাই কোর্টে ধাক্কা খেলেন মহুয়া, সুজিতের মামলায় মিলল দ্রুত শুনানির অনুমতি

দুপুরের পাতে আনুন নতুন স্বাদ, দুধ ঘিয়ের মিশেলে বানিয়ে নিন ‘শাহি লাউ’

কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

মেসিকাণ্ডে তৃতীয় বার বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, সঙ্গে আইনজীবী

চ্যাট নিয়ে বিবাদ, বিবাহিত প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল প্রেমিক

সাতসকালে জয়পুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩