হাড়হিম ঘটনা! ল্যাম্বরগিনির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে নিহত ২১ বছর বয়সী নেটপ্রভাবী

গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ফ্লোরিডার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ব্রিয়ানা জনসন, যিনি সোশ্যাল মিডিয়ায় ড্রিমডল বি নামে পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ফ্লোরিডার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ব্রিয়ানা জনসন, যিনি সোশ্যাল মিডিয়ায় ড্রিমডল বি নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২১ বছর। জানা গিয়েছে, সম্প্রতি মিরামারে তিনি নিজের লাইমগ্রিন ল্যাম্বরগিনি উরুস গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনার সময়ে একটি সাদা সেডান গাড়ি তাঁর গাড়ির পিছু নেয়। এরপর তাঁর পাশে চলে আসে। তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন। সরাসরি তাঁকে লক্ষ্য করে এলপাথাড়ি গুলি ছোড়ে। তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। যাঁরা ইনফ্লুয়েন্সারের ল্যাম্বরগিনিতেই ছিলেন। ঘটনায় তাঁদের সকলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে হাওয়া হয়। কিন্তু ইনফ্লুয়েন্সারকে বাঁচানো সম্ভব হয়নি। অন্য দুইজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তবে কী কারণে ইনফ্লুয়েন্সারকে টার্গেট করা হল, সেই বিষয়টি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছে মিরামার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে সামনে এসেছে। যেখানে স্পষ্ট দেখা গিয়েছে, গুলি চালানোর আগে দুষ্কৃতীদের গাড়ি ইনফ্লুয়েন্সারের ল্যাম্বরগিনিটিকে ধাওয়া করছে।। এরপর তাঁদের গাড়িতে এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় দুষ্কৃতীর গাড়ি। ভারসাম্য হারিয়ে ব্রিয়ানার ল্যাম্বরগিনি পাশের একটি বাড়িতে ধাক্কা খায়। পুলিশের প্রাথমিক অনুমান, ‘ইনফ্লুয়েন্সারই মূল লক্ষ্য ছিল। দুষ্কৃতীদের সঙ্গে ইনফ্লুয়েন্সারের পুরোনো কোনও শত্রুতা থাকতে পারে। আমরা দ্রুত ঘটনাটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।’

সূত্রের খবর, খুন হওয়ার আগের দিন রাতে ইনফ্লুয়েন্সার এবং তাঁর ওই দুই পুরুষ বন্ধু একটি বড় পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁরা একটি ঝামেলার মুখে পড়েছিলেন। হাতাহাতিও হয়েছিল তাঁদের সঙ্গে। তবে সেই ঘটনার সঙ্গে এই গুলিকাণ্ডে কোনও যোগসূত্র আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ইনস্টাগ্রাম এবং টিকটকের ভক্তরা ব্রিয়ানাকে শ্রদ্ধা জানিয়েছেন। যেখানে ড্রিমডলের অনুসারীর সংখ্যা ছিল ৪ লাখ ৭০ হাজারেরও বেশি। তিনি তাঁর ‘বেন্ড ওভা’ গানটির জন্য সর্বাধিক পরিচিত ছিলেন, যেটি টিকটকে একটি জনপ্রিয় অডিও হয়ে উঠেছিল।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ