রথের দিন জগন্নাথদেবের প্রিয় ‘কণিকা ভোগ’ বানাবেন কীভাবে? রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা মানেই জগন্নাথদেবের মহাপ্রসাদের নানা পদ। প্রভুকে নিবেদন করা ৫৬ ব্যঞ্জনের অন্যতম হল ‘কণিকা ভোগ। সুগন্ধি চাল, ঘি, গুড় এবং গোটা গরম মশলার অনন্য সংমিশ্রণে তৈরি এই মিষ্টি ভাত স্বাদে অমৃততুল্য। সামনেই প্রভু জগন্নাথের রথযাত্রা। আর রথের দিনে বাড়িতেই সহজে বানিয়ে প্রভুর কাছে নিবেদন করতে পারেন এই ঐতিহ্যবাহী পদ।

উপকরণ

গোবিন্দভোগ বা বাসমতি চাল (২০০ গ্রাম), গুড় (আধ কাপ), গাওয়া ঘি (৪ টেবিল চামচ), দারচিনি ( ১ টুকরো), বড় এলাচ (১টি), ছোট এলাচ (৪টি), লবঙ্গ (৫টি), গোটা গোলমরিচ (১২টি), গোটা জিরে (আধ চা চামচ), জায়ফল গুঁড়ো (সামান্য), দারচিনি গুঁড়ো (১ চা চামচ), কাজুবাদাম ও কিশমিশ (পরিমাণমতো), নুন (এক চিমটি)।

পদ্ধতি

প্রথমে চাল ভাল করে ধুয়ে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে সামান্য ঘি মাখিয়ে নিন। একটি ভারী তলার কড়াই বা হাঁড়িতে ঘি গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে ও গোলমরিচ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে কাজু ও কিশমিশ হালকা ভেজে নিন। এবার ঘি মাখানো চাল দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। এরপর এক চিমটি নুন দিয়ে চালের দ্বিগুণ গরম জল ঢেলে ঢেকে দিন। চাল অর্ধেক সিদ্ধ হলে গুড় দিয়ে আলতো করে মিশিয়ে দিন। সঙ্গে দারচিনি গুঁড়ো ও জায়ফল গুঁড়ো ছড়িয়ে আবার ঢেকে দিন। কম আঁচে রান্না করুন, যতক্ষণ না জল সম্পূর্ণ শুকিয়ে যায় এবং চাল নরম হয়। শেষে আরও সামান্য ঘি ছড়িয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। গরম বা হালকা গরম অবস্থায় কণিকা ভোগ পরিবেশন করুন। রথযাত্রার দিনে জগন্নাথদেবকে নিবেদন করার পাশাপাশি পরিবারের সকলের জন্যও এটি হতে পারে এক সুস্বাদু ও ঐতিহ্যবাহী মিষ্টি ভাত।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের