কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা যেন থামছেই না। এবার সেই তালিকায় যোগ হল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে কোচবিহারের শীতলকুচিতে তাঁর গাড়িকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, শীতলকুচিতে এক মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময়ই মীনাক্ষীর কনভয়ের উপর এই হামলা চালানো হয়। আচমকা ডিম ছোড়ায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।

ঘটনার পর নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তাঁর বক্তব্য, আগে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক, তারপর অন্য বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে দেখা করাও কি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে? বারবার তিনি দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন। প্রয়োজনে নিজের রেকর্ড করা ভিডিও তিনি প্রমাণের জন্য পুলিশের হাতে তুলে দেবেন বলেও জানান। তবে এই নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন: অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে এই ধরনের হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে উদ্বেগজনক। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত , তা খতিয়ে দেখা হচ্ছে। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?