দুপুরের পাতে আনুন নতুন স্বাদ, দুধ ঘিয়ের মিশেলে বানিয়ে নিন ‘শাহি লাউ’

Share:

নিজস্ব প্রতিনিধি; গরমের মরশুমে লাউ এমন একটি সবজি, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি সহজপাচ্যও। তবে রোজকার লাউয়ের তরকারি বা ডাল খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। সেই একঘেয়েমি কাটাতে বাড়িতেই বানিয়ে ফেলুন দুধ ও ঘিয়ের সুগন্ধে ভরপুর ‘শাহি লাউ’। কম মশলায় তৈরি এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।

উপকরণ

লাউ কুচি (৫০০ গ্রাম), গাওয়া ঘি (২ টেবিল চামচ), দুধ (আধ কাপ), গোটা জিরে (১ চা চামচ), মেথি (আধ চা চামচ), লবঙ্গ (৮টি), গোটা গোলমরিচ (১০টি), বড় এলাচ (২টি), দারচিনি (১ টুকরো), কাঁচালঙ্কা (৬টি-চেরা), চিনি (১ চা চামচ ), নুন (স্বাদমতো), ধনেপাতা কুচি (সাজানোর জন্য)।

পদ্ধতি

প্রথমে কড়াইতে ঘি গরম করে মেথি, গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি ও বড় এলাচ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে চেরা কাঁচালঙ্কা দিয়ে সামান্য নেড়ে নিন। এরপর কুচোনো লাউ ও নুন দিয়ে মাঝারি আঁচে ভালভাবে কষিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রাখুন, যাতে লাউ নিজের জলেই নরম হয়ে যায়। লাউ সিদ্ধ হয়ে এলে দুধ ও চিনি যোগ করে আবার নাড়ুন। মাঝারি থেকে কম আঁচে রান্না করুন, যতক্ষণ না অতিরিক্ত জল শুকিয়ে মাখামাখা ও ক্রিমি হয়ে আসে। শেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এই শাহি লাউ গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে দারুণ মানিয়ে যায়। কম মশলায় তৈরি হওয়ায় এটি শিশু থেকে বয়স্ক সকলের জন্যই উপযুক্ত একটি স্বাস্থ্যকর নিরামিষ পদ।

কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর

‘তোমার মধ্যে মাকে খুঁজে পাই, তুমি আমারই থাকবে’, বোনের বিয়ে নিয়ে খোলা চিঠি অর্জুনের

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

রক্ষাকবচ পেয়েও তদন্তে অসহযোগিতা! অভিষেকের বিরুদ্ধে কড়া মন্তব্য বিচারপতির

মেসিকাণ্ডে তৃতীয় বার বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, সঙ্গে আইনজীবী

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

চ্যাট নিয়ে বিবাদ, বিবাহিত প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল প্রেমিক

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

দুপুরের পাতে আনুন নতুন স্বাদ, দুধ ঘিয়ের মিশেলে বানিয়ে নিন ‘শাহি লাউ’

সাতসকালে জয়পুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৎপর ইডি, কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি