হাই কোর্টে ধাক্কা খেলেন মহুয়া, সুজিতের মামলায় মিলল দ্রুত শুনানির অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মঙ্গলবার আদালতে জরুরি শুনানির আবেদন করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনটি মামলার মধ্যে মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, সুজিত বসুর মামলার দ্রুত শুনানির অনুমতি দেওয়া হয়। অতীন ঘোষের মামলার শুনানির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার।

সূত্রের খবর, এদিন মহুয়া মৈত্র আদালতের দ্বারস্থ হন তাঁর উপর হামলার অভিযোগ তুলে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম, পোড়া বেগুন ও ইট ছোড়া হয়েছিল। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। এই ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে হাই কোর্টে আবেদন করেন কৃষ্ণনগরের সাংসদ। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, ‘এই ধরনের মামলা গ্যালন গ্যালন দায়ের হচ্ছে।’ তিনি জানান, নিয়ম মেনেই মামলা দায়ের হবে। তারপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শুনানি হবে। প্রসঙ্গত, গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন মহুয়া। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়েন এবং ‘চোর-চোর’ স্লোগান দেন। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মহুয়ার দাবি, পুলিশ সব দেখেও কার্যকর পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুনঃ কোচবিহারে ডিম-হামলার মুখে মীনাক্ষী, গাড়ি থামিয়ে পুলিশকে কড়া বার্তা সিপিএম নেত্রীর

অন্যদিকে, ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলার দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করে আদালত। তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি মামলাটির উল্লেখ করেন। আদালত জানায়, মঙ্গলবার দুপুর ২টিতেই হবে সেই শুনানি। এদিকে, জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাঁর পক্ষ থেকেও দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানান, “অনেক সাধারণ মানুষের মামলার শুনানি পিছিয়ে রয়েছে।” সেই কারণেই অতীনের মামলার জরুরি শুনানির আবেদন মঞ্জুর হয়নি। বর্তমানে বৃহস্পতিবার অতীন ঘোষের মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একই দিনে তিন নেতার তিন মামলায় আদালতের ভিন্ন ভিন্ন অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ