কলকাতায় একদিনে ১০ কোটি টাকার বেশি মূল্যের হেরোইন উদ্ধার

১০ কোটি টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার হল কলকাতা শহরের দু জায়গা থেকে। এই মাদক পাচারের ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ কোটি টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার হল কলকাতা শহরের দু জায়গা থেকে। শনিবার শুল্ক দফতরের গোয়েন্দারা কলকাতার দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেন। এই মাদক পাচারের ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার ২ জায়গায় শুল্ক দফতরের গোয়েন্দারা অভিযান চালান। সেই অভিযানেই আড়াই কেজিরও বেশি হেরোইন উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতদের গ্রেফতার করার পর জিজ্ঞসাবাদ চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কোথা থেকে এই মাদক আনা হয়েছিল বা কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল ধৃতদের তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতার তেঘরিয়া এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালিয়ে ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পাশাপাশি এক ব্যক্তিকেও গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মাদক পাচারকারীর হদিশ পান গোয়েন্দারা। কলকাতার খিদিরপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন উদ্ধার করেন। পাশাপাশি সেখান থেকেও এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ২ জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ করছেন তদন্তকারীরা। মাদক কোথা থেকে আনা হত, কোথায় পাচার করা হতো, সেই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দু’জায়গা থেকে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজর মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে