কড়া নিরাপত্তাতে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের মানতে হবে নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : কড়া নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাধিক গাইডলাইন মেনে সকাল ১০টা থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে নজরকাড়া নজরদারী দেখতে পাওয়া গিয়েছে। একাধিক গাইডলাইন মেনে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষা হবে এদিন। ইতিমধ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা।

অ্যাডমিটকার্ড দেখে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে পরীক্ষা। এই প্রথম নতুন সেমিস্টার পদ্ধতির আন্ডারে হতে চলেছে পরীক্ষা। সেই কারণে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংসদে পক্ষ থেকে উচ্চ গাইডলাইন নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনওভাবে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এগুলো কেউ যদি কোনওভাবে নিয়ে ঢোকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাতিল হবে পরীক্ষা। এবার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছে পেজ। অতিরিক্ত কাগজ আর দেওয়া হবে না। নির্দিষ্ট কাগজের মধ্যেই লিখতে হবে উত্তর। অর্থাৎ অতিরিক্ত লেখা লিখতে হবে না।

এবার পরীক্ষার্থীরা  দ্বিগুন প্রশ্নের সুযোগ পাবেন। অর্থাৎ ৪টি প্রশ্নের মধ্যে ২টি করার সুযোগ রয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে রয়েছে মেটাল ডিটেক্টর। সেগুলো দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশ্নপত্র রাখা রয়েছে কনফিডেনশিয়াল রুমে। রয়েছে সিসিটিভি নজরদারি। সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে। ৩টি ভিন্ন ধরনের সিলেবাস ও মাধ্যমিকের অপশনাল বিষয়ের পরীক্ষা একই দিনে হওয়ায় প্রায় ৪০ হাজার শিক্ষক প্রয়োজন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সংসদ।

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা