প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা, তৃতীয়স্থানে কলকাতা।গতবারের তুলনায় এবারে বৃদ্ধি পেয়েছে পাশের হার। এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ।মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৭২ জন। গতবারের তুলনায় এবারে বৃদ্ধি পেয়েছে পাশের হার। এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুপুর সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা চলতি বছরের ফলাফল। এবার পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। বুধবার ফল প্রকাশ হলেও মার্কশিট এদিনই হাতে পাবেন না পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার মার্কশিট পাবেন বলে জানা গিয়েছে।

এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে।পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন। এইবার শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর সেমেস্টার ব্যবস্থায় হবে পরীক্ষা।

এবছরও উচ্চ মাধ্যমিকে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। ২০২৫ সালে ৪৫ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্র ছিল মোট ৭৯৮টি।

চলতি বছরের মোট ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ রেগুলার পড়ুয়ার রেজিস্ট্রেশন ছিল। পরীক্ষায় বসেছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পড়ুয়া। এবার ৬২টি বিষয় ছিল। গত বছরের থেকে এবারে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি