অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, কোভিডবিধি ভঙ্গ বিজেপি প্রার্থীর, উত্তেজনা খড়দহে

অথচ নির্বাচন কমিশন এই মর্মে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। কেন্দ্রীয় বাহিনীর এই খামখেয়ালিপনায় ৫৩ জন ভোটার ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছেন বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপ-নির্বাচন ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনা খড়দহে। বুথের লাইনে দাঁড়ানো ভোটারদের করোনার জোড়া ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাইছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে ‘গো ব্যাক’ শ্লোগান দেওয়ার। যা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে আবার নির্বাচনী এলাকায় গিয়ে মাথা ফাটল প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যে। তৃণমূলের বিরুদ্ধে ঢিল ছোঁড়ার অভিযোগ।

তৃণমূল কংগ্রেসের দাবি, করোনা টিকার দুটি ডোজ ছাড়া ভোট দেওয়া যাবে না বলে জানায় কেন্দ্রীয় বাহিনী। সেই অজুহাতে ৫৩ জন ভোটারকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানকার তৃণমূল প্রার্থী তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছেন বেশ কিছু কেন্দ্রে বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের ফিরিয়ে দিচ্ছেন কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া নেই বলে। অথচ নির্বাচন কমিশন এই মর্মে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। কেন্দ্রীয় বাহিনীর এই খামখেয়ালিপনায় ৫৩ জন ভোটার ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি তৃণমূল প্রার্থীকেও বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ, খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয় বাহিনী। শোভনবাবুর বক্তব্য, ‘কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা অতিসক্রিয় ভূমিকা পালন করছেন।’

অন্যদিকে ১৯২ নম্বর বুথে ভোট শুরুর সময়ই জয় সাহাকে ঘিরে ‘গো ব্যাক’ শ্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যুগবেড়িয়া এলাকায় তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তিনি মাস্ক পরেননি, করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করেছেন বলে অভিযোগ। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি, অভিযোগ তৃণমূলের। আরও অভিযোগ, দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। ঘটনার জেরে কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই একই কেন্দ্রে ভোটারদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে সেই অভিযোগ পাওয়ার পরেও কোনও রিপোর্ট তলব করেনি।

এদিন ভোট পর্ব শুরু হতেই ইভিএম বিভ্রাটের খবর মেলে খড়দহে। বেশ কিছু বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ উঠেছে। ওই সব বুথে ভোটগ্রহণ শুরু হতে বেশ কিছুটা দেরিও হয়। অন্যদিকে এদিন সকাল সকাল ভোট দিলেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। খড়দার সূর্যসেন হাইস্কুলে ভোট দান করলেন তিনি। ভোট দিতে এসে স্বামীর কথা মনে পড়ায় আবেগতাড়িত হয়ে পড়লেন নন্দিতাদেবী।

জঙ্গলমহলে বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

মধ্যপ্রদেশের ধারের ভোজশালা সরস্বতী মন্দির, জানিয়ে দিল হাই কোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ