Loading live market data...
Loading active stocks...
Connecting...

দাউদাউ করে পুড়ছে জামদানি শাড়ি, বাংলাদেশ ইস্যুতে কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে প্রতিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ নভেম্বর বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিনের আবেদন করেন বাংলাদেশি হিন্দুরা। সেই সঙ্গে তাদের ওপরও চলছে আক্রমণ। এই ঘটনায় শুধু বাংলাদেশ নয়, প্রতিবাদের ঝড় উঠেছে ভারতেও। এবার বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে নামল রাজ্যের বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। 

রবিবার সল্টলেকের কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে শুরু হয় তুমুল বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদে সল্টলেক করুনাময়ী থেকে ঢাকায় যে বাস ছাড়ে সেই বাস ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। পাশাপাশি পোড়ানো হল ঢাকার জামদানি শাড়িও।

উল্লেখ্য বাংলাদেশের অস্থিরতার উত্তাপ শুধু বাংলা নয়, ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। ত্রিপুরার হোটেল মালিকরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে তারা বাংলাদেশিদের হোটেলে আশ্রয় দেবেন না। এবার একই পথে হেঁটেছে পাশের রাজ্য অসমও। অসমের হোটেল মালিকদের একাংশ জানান, অসমের বরাক উপত্যকার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে তারা হোটেলে বাংলাদেশীদের আশ্রয় দেবেন না। 

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ