Christmas 2022 News: লাল গির্জা আজ নীল, এখানেই গান গেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত

গির্জা প্রতিষ্ঠার সময় ১৭৭০ সাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকমুখে নাম ‘লাল গির্জা’। চার্চের দেওয়াল লাল ছিল বলেই এই নাম। সামান্য দূরেই জলাশয় ‘লাল দিঘি’। জনশ্রুতি, লাল গির্জার ছায়া এই দিঘিতে পড়ত বলেই এমন নাম। তবে সেই দিন আর নেই। সেই লাল গির্জা’র নাম একই থাকলেও তার রঙ হয়েছে নীল আর সাদা। আর জলাশয়ের চেয়েও দূরত্ব বেড়েছে কিছু’টা। সময় বদলে দেয় কত কিছু।

কলকাতার ডালহৌসি চত্ত্বরে আজও দাঁড়িয়ে রয়েছে ওল্ড মিশন চার্চ। আর এন মুখার্জি স্ট্রিটে অবস্থিত এই গির্জার আগে নাম ছিল মিশন চার্চ। গির্জা প্রতিষ্ঠার সময় ১৭৭০ সাল। ১৭৮৭ সালে অদূরেই সেন্ট জন চার্চ নির্মিত হলে মিশন চার্চ কর্তৃপক্ষ তাদের গির্জা’র নাম রাখে ‘ওল্ড মিশন চার্চ’।

রাজ্যের রাজধানী ( তৎকালীন দেশের রাজধানী) কলকাতাতে সম্ভবত এটিই প্রথম প্রটেস্ট্যান্ট চার্চ। ১৭৬৭ সাল থেকে নিজের খরচে এই চার্চ তৈরির কাজ শুরু করেছিলেন জোহান জাকারিয়া কিয়ার্নান্ডার (আর্মেনিয়ান)। দীর্ঘ ৪ বছর সময় লেগেছিল গির্জাটি গড়ে তুলতে। তিনি ছিলেন সুইডিশ লুথেরান মিশনারি। কাজ করতেন ‘সোসাইটি ফর প্রমোটিং খ্রিস্টান নলেজ’- এর। সোজা কথায়, ধর্ম প্রচার।

তারপর কেটে গিয়েছে বহু বহু বছর। ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় গান এই চার্চেই নিজেকে উজাড় করে গান গেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তখন তিনি যুবক। বয়স মাত্র ১৯। একমনে গেয়ে চলেছিলেন, ‘আই স্যাট ইন ডার্কনেস…’।  ওই দিনেই যে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা নিয়েছিলেন।

তখন অবশ্য এত সহজে ধর্মান্তরিতকরণ হয়নি। ওই দিন না কি দূরে দাঁড়িয়েছিল লেঠেল বাহিনী। তাঁদের উদ্দেশ্য ছিল, মধুসূদনের ধর্মান্তকরণে বাধা। শোনা যায়, মধুসূদনকে না কি খ্রিষ্ট ধর্মে দীক্ষা দেওয়ার আগে রীতিমত লুকিয়ে রাখতে হয়েছিল মিশনারিদের।  

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস