ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ, শনিবার রাত থেকেই একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা পঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দীঘার উপর দিয়ে এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যার ফলে এদিন রাত থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণের সব জেলাতে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলারই দু-এক জায়গায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে পূর্বের কয়েকটি জেলায়। পশ্চিম ও উপকূলের বিভিন্ন জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি হয়েছে। আগামিকাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতাও জারি করা হয়েছে। এদিন দুপুরে বুলেটিনে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পডুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

আগামী সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে উপকূলের দুই ও পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ, শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িজেলাতে। এছাড়া সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকায় আপাতত কয়েকদিন মৎস্যজীবীদের যেতে নিষেধা করা হয়েছে।

বেহালা থেকে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বর মিত্র

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী