সাত সতীনের ঝগড়া মেটাতে শুরু দোল খেলা, ২০০ বছরের পুরনো এই ঘটনা শুনলে চমকে যাবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ বারাসাতে পরম্পরা মেনে চলে আসছে সাত সতীনের দোল খেলা। প্রায় ২০০ বছরের পুরনো এই উৎসব। ১৮২০ সালে প্রথম শুরু হয়েছিল এই দোল উৎসব। ছিল পরপর সাতটি দোল মঞ্চ। তবে বর্তমানে পাঁচটিতে এসে ঠেকেছে। সাতটি দোল-মঞ্চ ছিল মোদক পরিবার, আচার্য পরিবার, মুহুরী পরিবার, বন্দ্যোপাধ্যায় পরিবার, চক্রবর্তী পরিবার, চৌধুরী পরিবার, ও বোস পরিবার-এর।

লোকমুখে শোনা যায় ১৮২০ সালের আগে এই সাত পরিবারের বিশাল জমিদারি ছিল।সাতজনের মধ্যে সবকিছু নিয়ে চলত ক্ষমতার লড়াই।যাকে বলে দেখনদাড়ির লড়াই।ব্রিটিশ আমলে এই জমিদারদের ঝগড়া গড়িয়েছিল আদালত পর্যন্ত। এরপর বিচারক নির্দেশ দেন, ঝগড়া নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে।সেখান থেকেই শুরু হয় সাত সতীনের দোল। একবছর দোল উৎসবের সময় এই ৭ জমিদার নিজেদের ঝগড়াঝাটি মিটিয়ে নেন।দোল উৎসব হয়ে ওঠে মিলন উৎসব।

এই উৎসবের নাম দেওয়ার পেছনে কারণ আছে। ঠিক যেমন সতীনে-সতীনে ঝগড়া লেগে থাকে, তেমনই এই জমিদারদের মধ্যেও ঝগড়া লেগে থাকত। সেখান থেকেই সাত সতীনের দোল নামকরণ।সাত সতীনের ঝগড়া মেটাতেই শুরু হয়েছিল এই উৎসব। প্রায় ২০০ বছরের পুরনো এই দোল উৎসব। তবে বর্তমানে এই উৎসবে সতীনের মত ঝগড়া হয় না। বরং মিলনের উৎসব হয়ে ওঠে। এইসময় সকলে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে। খাওয়া-দাওয়াও হয় জমকালো। বহু প্রান্ত থেকে আজও দর্শকরা এই উৎসবে সামিল হতে আসে। দেখনদারির লড়াইটা থেমেছে। আজও সকলকে অবাক করে দেয় সাত সতীনের দোল উৎসব। আজকের দিনে মনে পড়ে যায় পুরনো সেই ইতিহাস।

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক