Loading live market data...
Loading active stocks...
Connecting...

আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই শপথ নেবে রাজ্যের নতুন সরকার। ব্রিগেড ময়দানে হবে শপথ গ্রহণ। এই উপলক্ষ্যে শুক্রবারই রাজ্যে চলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই বৈঠক। সেখানেই উপস্থিত থাকবেন সকল বিজেপির জয়ী প্রার্থীরা। সেখানেই ঠিক করা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।

অঙ্গ, কলিঙ্গের পরে বঙ্গ জয় করেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তার নাম এখনও স্পষ্ট হয়নি। এদিনের বৈঠকে চা হতে চলেছে। জানা গিয়েছে, বিজেপির জয়ী প্রার্থীদের থেকে স্বারাষ্ট্রমন্ত্রী জানতে চাইবেন কাদের কাদের প্রশাসনিক পদে তাঁরা দেখতে চান। সবার সঙ্গে আলোচনা করেই বিধানসভার পরিষদীয় দলনেতার নামও ঠিক করা হবে। একাধিক নাম মন্ত্রীদের ক্ষেত্রে উঠে আসছে। 

কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনও স্পষ্ট নয়। বিজেপির অন্দরেও নানা নাম উঠে আসছে। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে লোক ভবন। রাজ্যপাল টিএন রবির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হল সরকারও আর নেই। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নেবে। তার আগে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। জানা গিয়েছে, এদিন কলকাতায় এসে প্রথমেই তিনি যেতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরে। তারপরেই নিজের কর্মসূচি মতো কাজ শুরু করবেন। এদিন একাধিক বৈঠক রয়েছে তাঁর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়