নয়া নির্দেশ রাজ্যের, বিদেশ থেকে এলেই ১৪ দিনের নিভৃতবাস

আতঙ্কের নাম ওমিক্রন। গোটা বিশ্ব কাঁপছে করোনার এই নয়া প্রজাতির থাবায়। ভারতেও গুটি গুটি পায়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ওমিক্রন। গোটা বিশ্ব কাঁপছে করোনার এই নয়া প্রজাতির থাবায়। ভারতেও গুটি গুটি পায়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সঙ্গে রয়েছে করোনার বাকি প্রজাতির তাণ্ডব। এর মাঝেই পশ্চিমবঙ্গে ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। গত মঙ্গলবার রাতেই স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। যে কোনও ভিন দেশ থেকে কলকাতায় এলেই প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। বিমানবন্দরে নমুনা পরীক্ষা হলেও আবার আটদিনের মাথায় টেস্ট করাতে হবে।

করোনা হলে আলাদা চিকিৎসা করা হবে। কিন্তু করোনা পজিটিভ না হলেও ১৪ দিনের একান্তে নিভৃতবাস বাধ্যতামূলক। তারপরেও ১৪ দিনের মাথায় ফের ওই বিদেশ ফেরত যাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক। করোনার নয়া প্রজাতি ওমিক্রন ঠেকাতে এমনই নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসক, সিএমওএইচ, পুরসভাকে। জেলার ক্ষেত্রে নজরদারি চালাবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসক ও কলকাতার ক্ষেত্রে বিষয়টি দেখবে  পুরসভা। আগে লাল তালিকা ভুক্ত কিছু দেশ থেকে বাংলায় ঢুকলে কড়া নিয়ম লাগু ছিল। কিন্তু ওমিক্রন তার পরিসর ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তেই ছড়াতে আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। প্রত্যেক বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ জন।

স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আট দিনের দিন বিদেশ ফেরত কোনও যাত্রীর দ্বিতীয়বার আরটিপিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ এলে সেই নমুনা জিনোম সিকোয়েন্সে পাঠাতে হবে। কিংবা কোনও উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ নমুনা পরীক্ষা করতে হবে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?