হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদলের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। আর তার মধ্যেই কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটে (নিউ মার্কেট) বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হয় বলে অভিযোগ। আর তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামীকাল শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভাঙচুরের ঘটনায় গত বুধবার চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও চারজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। মামলাকারীর দাবি, পুলিশ অফিসারদের উপস্থিতিতেই হগ মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সকল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। ১৫ বছর পর রাজ্যে আবার পালাবদল ঘটেছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর এই আবহে বিধানসভা নির্বাচনের গণনার দিনই মাঝরাতে নিউ মার্কেট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির ঝান্ডা হাতে একদল যুবক হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেয় বলে অভিযোগ। বিজেপির একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সূত্রে খবর, এই মিছিলের অনুমতি থাকলেও বুলডোজার নিয়ে যাওয়ার কোনও ছাড়পত্র ছিল না।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ অফিসারদের সামনেই হগ মার্কেটে বুলডোজার নিয়ে তাণ্ডব চলে বলে অভিযোগ। এই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই সকল পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ গতকাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বুলডোজার নিয়ে কোনও মিছিল করা যাবে না। যে বুলডোজার মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া বিজয় মিছিল করার ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের নানা প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই সব ঘটনাতেও কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন মামলাকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। খোদ শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ককে গুলি করে খুন করা হয়েছে। যা নিয়ে তদন্ত চলছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ