পার্লারে ফেসিয়াল করাতে গিয়ে মহিলার মুখে গরম জল ছিটানোর ঘটনায় অভিযোগ দায়ের থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রূপচর্চার জন্য সোনারপুরের এক মহিলা ইএম বাইপাসের ধারে একটি বিউটি পার্লারে গিয়েছিলেন। নিয়মিত তিনি রূপচর্চা করিয়ে থাকেন। অভিযোগ ফেসিয়ালের সময় ওই বিউটি পার্লারে এক কর্মী তার মুখে গরম জল ছুঁড়ে মারেন। তার মুখ জ্বলতে থাকে। তিনি ওই বিউটি পার্লার থেকে বেরিয়ে অস্থির হয়ে ছোটেন হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি সার্ভে পার্ক থানায়(Survey Park P.S.) যান। সেখানে ওই বিউটি পার্লারের (Beauty Parlaour)মহিলা কর্মীর বিরুদ্ধে অবহেলা অযত্ন এবং অপেশাদার আচরণের অভিযোগ আনেন তিনি। তার মুখে যে জ্বালাপোড়া দাগ রয়েছে তা তিনি পুলিশকে দেখান। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, সোনারপুরের (Sonarpur)বাসিন্দা ঐশ্বর্য নাথ বাইপাসের একটি নামই শপিং মলের অভিজাত বিউটি পার্লারে নিয়মিত যান রূপচর্চার জন্য। কয়েকদিন আগে গিয়েছিলেন সেখানে তিনি তাঁর ফেসিয়াল করাতে।

ওই বিউটি পার্লারের মহিলা কর্মী প্রিয়া তাঁতি(Priya Tanti) তার রূপচর্চা করছিলেন। ওই মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ ফেসিয়াল করানোর সময় আচমকাই ঐশ্বর্যর মুখে ওই মহিলা কর্মী গরম জল ঢেলে দেন। তীব্র জ্বালায় ছটফট করতে থাকেন ঐশ্বর্য ।এরপর তিনি বিষয়টি পার্লারের কর্তৃপক্ষকে জানান। কিন্তু ওই পার্লারের কেউই তাকে শুশ্রূষা করতে এগিয়ে আসে না। এরপর তিনি ওই পার্লার থেকে বেরিয়ে একটি বেসরকারি হাসপাতালে জানতে চিকিৎসা করাতে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হন তিনি। এরপর ওই বেসরকারি হাসপাতাল থেকে ঐশ্বর্য সার্ভে পাক থানায় অভিযোগ জানাতে যান। সেখানে লিখিত অভিযোগে ঐশ্বর্য উল্লেখ করেন এই ধরনের কাজ অপেশাদারী মনোভাব কাজে বড়সড় গাফিলতি এবং অযত্নের ফল।

এই ঘটনায় তিনি এখনো যন্ত্রণায় ভুগছেন। ফেসিয়াল এর সময় অল্প গরম জল দিয়ে মুখ ধোয়ানো হয়। কিন্তু সেই তাপমাত্রা সহনশীল হয়। কখনো মুখে গরম জল ছুঁড়ে দেওয়া হয় না। ওই মহিলা কর্মী কোন ফেসিয়ালের পদ্ধতি জানেন না। ইচ্ছে করেছে এই ঘটনা ঘটালো কিনা তার তদন্ত দাবি করেছেন ঐশ্বর্য। পুলিশ এই অভিযোগ গ্রহণ করেছে। জানা গেছে ওই বিউটি পার্লারের কর্মী প্রিয়া তাঁতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। একইসঙ্গে ডাকা হবে বিউটি পার্লারের মালিককে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য পুলিশের কাছে বিচার চেয়েছেন সোনারপুরের ঐশ্বর্য। রূপচর্চা করাতে গিয়ে তাঁকে এইরকম তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তা স্বপ্নেও ভাবতে পারছেন না সোনারপুরের ঐশ্বর্য।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি