কতজন ডিএ প্রাপক? সব দফতরের কাছে জানতে চাইল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে নবান্ন সব দফতরের কাছে জানতে চেয়েছে, রাজ্যের সমস্ত দফতরে কতজন ডিএ প্রাপক রয়েছেন। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে নবান্নের এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি মোট বকেয়ার ২৫ শতাংশ মেটানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন?

গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যের ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশের ছ’সপ্তাহের মধ্যে ২৫শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে কেটে গিয়েছে বেশ কিছুদিন। এবার রাজ্যের অর্থ দফতর রাজ্যের সমস্ত দফতরে কাছে জানতে চেয়েছে, রাজ্যে কতজন  মোট ডিএ প্রাপক রয়েছেন।

জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন আড়াই লক্ষের কিছু বেশি কর্মচারী। স্কুলশিক্ষকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, পুরনিগম এমনকি সরকার পোষিত বিভিন্ন স্বশাসিত সংস্থায় কাজ করছেন প্রায় এক লক্ষ। প্রায় ৮ লক্ষ কর্মচারী বকেয়া ডিএ পাওয়ার যোগ্য। যারা কাজ করছেন, তাঁরা বাদে ডিএ প্রাপকের তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও। ডিএ প্রাপকের তালিকা প্রায় ১০ লক্ষে পৌঁছতে পারে।

জানা গিয়েছে, কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য জানানোর পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে। যারা ডিএ পাবেন। তারও একটি তালিকা দিতে বলা হয়েছে। অন্যদিকে জানানো হয়েছে, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছএ। যাঁরা চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন। এই সকল চাকরিহারা শিক্ষকেরা এই ডিএ পাবেন না। সূত্রের খবর, ২০১৯ সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনও সরকারি কর্মচারী ২৫ শতাংশ ডিএ পাবেন না। যাঁরা ২০০৯ সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কাজ করছেন তাঁরাই শুধু বকেয়া থাকা ডিএ-র সুবিধা পাবেন।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য