কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিউটাউনের একটি গেস্ট হাউসে পুলিশের দীর্ঘ তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। প্রায় ১২ ঘণ্টা ধরে চলা অভিযানে মিলেছে ২ কোটিরও বেশি নগদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি ও একটি স্কুটি। ঘটনায় এক মহিলা-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েক জন ভিনরাজ্যের বাসিন্দা বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত থেকে নিউটাউনের ২০ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন একটি গেস্ট হাউসে তল্লাশি শুরু হয়। গোটা অভিযান শেষ হতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা গুনতে ঘটনাস্থলে আনা হয় ছ’টি নোট গণনার মেশিন। শেষ পর্যন্ত হিসেব করে দেখা যায়, মোট ২ কোটি ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিন ট্রলি ভর্তি নগদ ড়েফটা তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থের উৎস এখনও স্পষ্ট নয়। কী উদ্দেশ্যে এত টাকা গেস্ট হাউসে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে হাওয়ালা চক্র বা সাইবার প্রতারণার যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, গেস্ট হাউসটির মালিকের পরিচয়ও সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিকের নাম প্রসন্নকুমার রায়। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন বা এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।
অন্যদিকে, গেস্ট হাউসের সামনে থেকে বাজেয়াপ্ত হওয়া গাড়ি ও স্কুটির প্রকৃত মালিকের পরিচয়ও এখনও জানা যায়নি। সেই তথ্য সংগ্রহে নেমেছে তদন্তকারী দল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া বিপুল নগদ টাকার উৎস, লেনদেনের নেপথ্য এবং সম্ভাব্য চক্রের হদিস পেতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। পুরো ঘটনার আর্থিক যোগসূত্র খতিয়ে দেখতে বিভিন্ন নথি ও ডিজিটাল তথ্যও পরীক্ষা করা হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ