নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে নার্সের রহস্যজনক দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনআরএস হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে নার্সের রহস্যজনক দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, তিনি বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-এ ডিউটি করছিলেন। ঘুমের ওষুধ ইনজেক্ট করে শৌচাগারে যান। অনেকক্ষন ডাকাডাকির পরেও তাঁর সাড়া না মেলায়, হাসপাতালের দরজা ভেঙে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মৃত নার্সের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তবে দেহের পাশেই পড়েছিল তাঁর মোবাইল। অর্থাৎ তাঁর মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ কিছু বলতে পারবে না বলে জানিয়েছেন।

এদিকে নার্সের মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন স্বামী। তিনি এনআরএসে স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না। ইতিমধ্যেই তিনি নীলরতন হাসপাতালের কর্তৃপক্ষকে তাঁর সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন। তাঁরাও জানিয়েছেন, মৃতার স্বামী যেখানে চাইবেন সেখানেই নার্সের ময়নাতদন্ত হবে। এদিকে ঘটনার খবর পাওয়ার পরেই বৃহস্পতিবার (১৩ অগস্ট) দুপুরে এনআরএসে গিয়ে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। লালবাজার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এবং ডিসি সুবিমল পাল। হাসপাতালে থেকে এন্টালি থানায় যাবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত। সেখানেই নার্সের ময়নাতদন্ত কোথায় হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে।

নার্সের নাম রুপালি বর্মন। দমদমের বাসিন্দা তিনি। হাসপাতাল সূত্রের খবর, তিনি ডিউটিতে যোগ দেওয়ার পর ফেন্টানিলের তিনটি ভায়াল শরীরে ইনজেক্ট করে শৌচাগারে গিয়েছিলেন। অনুমান, তিনি কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ওষুধটি ইনজেক্ট করেছিলেন। কিন্তু কেন তিনি ফেন্টানিল নিয়ে শৌচালয়ে গেলেন তা স্পষ্ট নয়। তাঁর মৃত্যুর কারণ জানতে ধোঁয়াশায় পুলিশ। এখন এনআরএসে স্ত্রীর দেহের ময়নাতদন্ত করাবেন না বলে জানিয়েছেন মৃতার স্বামী।

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ