‘আমি আদিবাসীদের সঙ্গেও নাচের তালে পা মেলাই’, গিরিরাজকে তাচ্ছিল্য মমতার

গেরুয়া শিবিরের আক্রমণের বদলে কার্যত তাচ্ছিল্যই ফিরিয়ে দিয়েছেন মমতা। তবে আক্রমণ শানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সন্ধ্যায় কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) বসেছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের(29th Kolkata International Film Festival 2023) উদ্বোধনী অনুষ্ঠান(Opening Ceremony)। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে হাজির ছিলেন সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুররা। তাঁরা সকলেই গানের তালে তালে নেচেছিলেন। সেই নাচ নিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ শানেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari)। সেই আক্রমণের সরাসরি কোনও জবাব এদিন না দিলেও উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গেরুয়া শিবিরের আক্রমণের বদলে কার্যত তাচ্ছিল্যই ফিরিয়ে দিয়েছেন মমতা।

কী বলেছিলেন গিরিরাজ ও শুভেন্দু? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বলেছিলেন, ‘গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন।’ শুভেন্দু ট্যুট করে বলেছিলেন, ‘রোম যখন জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল’। এরই জবাবে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আদিবাসীদের সঙ্গেও নাচের তালে পা মেলাই। ওদের উৎসাহিত করতেই পা মেলাই।’ মমতা এর বেশি কিছু বলেননি।

তবে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা গেরুয়া শিবিরকে ছেড়ে কথা বলেননি। চন্দ্রিমা জানান, ‘এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে আমাদের রুচিতে বাধে। যে কথা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি।’ আবার শশী জানান, ‘এটা বিজেপির নারী বিদ্বেষের আর একটি নমুনা। এটা ২০২১ এ দেখেছিলাম। ওনাদের নেতা এরাজ্যে ভোটের প্রচারে এসে যেভাবে ‘দিদি ও দিদি’ বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন, বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছিলেন।’

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক