‘এনআরসি আটকেছি, অভিন্ন দেওয়ানি বিধিও আটকাব’, হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুত্বের এজেন্ডা কার্যকর করতে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী হয়েছি মোদি সরকার। কিন্তু এবার সেই অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেহালায় দলীয় সভায় হুঙ্কার সুরে তিনি বলেন, ‘এনআরসি আটকে দিয়েছি। অভিন্ন দেওয়ানি বিধিও আটকে দেব। বিজেপির দেশভাগের ষড়যন্ত্র সফল করতে দেব না।’

এদিন সভার শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে উচ্চগ্রামে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। মোদি জমানায় বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে ইডি, সিবিআই ও আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘বিরোধী রাজ্যগুলিকে শায়েস্তা করতে ইডি, সিবিআইকে লেলিয়ে দিচ্ছে। আজও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডেকেছিল ইডি। উনি হাজিরা দেননি। আমায় ফোন করেছিলেন হেমন্ত সোরেন। আমি তাঁকে বলেছি, যাবেন না। চুপ করে বসে থাকুন।’ এ প্রসঙ্গেই মহারাষ্ট্রে এনসিপি নেতা অজিত পওয়ারের ডিগবাজির প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে বাড়িতে সিবিআই পাঠিয়েছিল। ভয়ে ডিগবাজি খেয়ে সরকারে যোগ দিয়েছেন, উপমুখ্যমন্ত্রিত্ব পেয়েছেন। বিজেপি এখন ওয়াশিং মেশিন হয়ে গিয়েছি। বিজেপি করলেই সব সাদা। আর অন্য দলে গেলেই কাঁদা।’

মোদি সরকারকে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বানিয়েছে বলে অভিযোগ করে মমতা বলেন, ‘এমন সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে যারা দেশের সব কিছু বেঁচে দিচ্ছে। রেল থেকে বিমানবন্দর-কিছু বাদ দিচ্ছে না। প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডের কোনও হিসেব নেই। রাফাল থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে হাজার-হাজার কোটি টাকা কাটমানি খাচ্ছে। দুর্নীতিগ্রস্ত একটা সরকার, একটা দল অন্যদের দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে। এ যেন চালুনি বলছে, সূঁচ তোর পিছনে ফুটো।’   

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা