বকেয়া Property Tax না মেটালে Building Plan’র অনুমোদন মিলবে না

নির্দেশিকা জারি করে দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে, বকেয়া সম্পত্তি কর বা Property Tax না মেটালে Building Plan’র অনুমোদন মিলবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের(KMC)। কেননা ভাঁড়ে মা ভবানী। অগত্যা বকেয়া টাকা আদায়ের দিকেই নজর দিতে হচ্ছে রাজ্যের পুরমন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন পুরবোর্ডকে। আর সেই সূত্রেই নির্দেশিকা জারি করে দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে, বকেয়া সম্পত্তি কর বা Property Tax না মেটালে Building Plan’র অনুমোদন মিলবে না। পুরনিগমের বিল্ডিং বিভাগ এবং সম্পত্তি কর বিভাগকে যৌথভাবে এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এর ফলে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছেন পুরকর্তারা।

আরও পড়ুন, পোর্টালে রয়েছে নাম, অথচ স্কুলে নেই অস্তিত্ব, সবুজসাথীর সাইকেল বিলি নিয়ে কড়া রাজ্য

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত সার্বিকভাবে পুরনিগমের আয় অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। তাই রাজস্ব আদায় বৃদ্ধি করতে ও গতি আনতে সম্প্রতি সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায়, বিল্ডিং, জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, লাইসেন্স, পার্কিং সহ সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুর-কমিশনার ধবল জৈন। আয়বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন বিভাগের ফাঁকফোকরগুলি নিয়ে সেখানে পর্যালোচনা হয়। সেখানে বিশেষ করে সম্পত্তি কর এবং বিল্ডিং বিভাগের মধ্যে সমন্বয়ে জোর দিতে বলা হয়। তারপরই এই নির্দেশিকা জারি করেছেন কমিশনার। নির্দেশিকায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবার থেকে কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদনের আবেদন জমা পড়লে তা আগে সম্পত্তি কর বিভাগকে জানাতে হবে। সংশ্লিষ্ট জমি বা বাড়ির সম্পত্তি কর বকেয়া রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বকেয়া না থাকলে অনুমোদন মিলবে। আর বকেয়া থাকলে আগে টাকা মেটাতে হবে। তারপর মিলবে অনুমোদন।

আরও পড়ুন, National Medical College and Hospital-এ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

অনেক ক্ষেত্রে দেখা যায়, পুরনো সম্পত্তি হাতবদল হয়েছে। কিন্তু নতুন মালিক অনেক পরে জানতে পারছেন যে বিপুল টাকা কর বকেয়া পড়ে আছে সেই সম্পত্তির। তাই কেউ কোনও সম্পত্তি কেনার আগে বকেয়া করের বিষয়টি যাতে দেখে নিতে পারেন, তা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এবার খালি জমিতে বা পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি বানাতে গেলে বিল্ডিং প্ল্যানের অনুমোদনের আগেই বকেয়া করের বিষয়টি মিটিয়ে নিতে হবে। এতদিন বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সময় একটি এনওসি নেওয়া হতো। কিন্তু সম্পত্তি কর বকেয়া থাকলে তা সেখানে বোঝা যেত না। সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো বিগত কয়েক মাসের সম্পত্তি কর মিটিয়েছেন। কিন্তু তাঁর অজান্তেই হয়তো কয়েক বছর আগের কর বকেয়া পড়ে রয়েছে। সেক্ষেত্রে তাঁকে আগে ওই বকেয়া মেটাতে হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি