Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ওয়াকফ আইন কার্যকর হবে তৃণমূল না থাকলে’, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলেও ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে। তার সঙ্গে বাড়বে কেন্দ্রীয় হস্তক্ষেপ। এমন আশঙ্কার কথা তুলে অশান্ত এলাকায় শান্তি ফেরাতে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বিধানসভায় প্রয়াত রাজনৈতিক রেজ্জাক মোল্লাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন ববি। সেখানেই তিনি বলছেন, ‘‘তৃণমূল না-থাকলে ওয়াকফ কার্যকর হয়ে যাবে। আর আপনারা অশান্তি করলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে। আমরা কেউ তা চাই না। আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, ওয়াকফ আইন কার্যকর হবে না। তাই এখানে প্রতিবাদ করার কী যুক্তি আছে?’’ তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে কেউ দড়াম করে গুলি চালিয়ে দেয় না, বুলডোজ়ার রাজ হয় না। বিজেপির উস্কানিতেই এখানে লাফালাফি হচ্ছে। মিরজ়াফর তখনও ছিল, এখনও আছে। যাঁরা বিজেপির উস্কানিতে অশান্তি করছেন, তাঁরা আসলে বিজেপির হাত শক্ত করছেন।’’

কলকাতার মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করুন। এখানে প্রতিবাদ করে কী হবে? পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। এখানে সবাই আমরা শান্তিতে থাকি। এখানে কারও ক্ষতি করে লাভ নেই। এখানে রাস্তায় নেমে কারও ক্ষতি করা মানে বিজেপির ভোট বাড়ানো। রাস্তায় নেমে গুন্ডামি করবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘যার যা ক্ষতি হয়েছে, তা পশ্চিমবঙ্গ সরকার দেখে দেবে। সব কিছুর মধ্যে পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখতে হবে। এখানে এ ভাবে টুকরো টুকরো হয়ে প্রতিবাদ করে কিছু হবে না। দোকান ভেঙে, ইট মেরে, পুলিশের গাড়ি জ্বালিয়ে প্রতিবাদ হতে পারে না। এতে বিজেপির হাত শক্ত করা হবে।’’ প্রসঙ্গত, ওয়াকফ আইন তৈরি হওয়ার পর থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে। সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই এ কথা বলা হয়েছে।

একই ভাষায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে, এ রাজ্যে তা তিনি কার্যকর করতে দেবেন না। তার পরেও কেন এত উগ্রতার সঙ্গে এই সব করা হচ্ছে? যাতে বিজেপি রাজনীতি করার সুযোগ না পায়, তার জন্য শান্তিরক্ষার আবেদন আবেদন করছি আমরা।’’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি