দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বুধবার কলকাতায় আনা হতে পারে আইআইটির ছাত্র ফয়জানের দেহ

মঙ্গলবার অসমের ডিব্রুগড়ে কবর থেকে তোলা হয়েছে নিহত পড়ুয়ার দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইআইটি খড়্গপুরের ছাত্র ফয়জান আহমেদের রহস্যমৃত্যুর তদন্তে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য। মঙ্গলবার অসমের ডিব্রুগড়ে কবর থেকে তোলা হয়েছে নিহত পড়ুয়ার দেহ। আদালতের সেই নির্দেশ মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য বুধবার ফয়জানের দেহ কলকাতায় আনা হবে বলে পশ্চিম মেদিনীপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রের দেহ নিয়ে আসার কথা রয়েছে। তবে এদিন দেহ আনা হলেও ময়নাতদন্ত কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতের পরিবার এবং হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক অজয় গুপ্ত এই বিষয়ে এখনও কিছু জানেন না। তাঁদেরকে ময়নাতদন্তের দিনক্ষণ জানানো হয়নি।

উল্লেখ্য গত বছর অক্টোবর মাসে আইআইটি খড়্গপুরের হস্টেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই পড়ুয়াকে খুন করা হয়েছে। যদিও আইআইটি কর্তৃপক্ষ প্রথম থেকেই এটিকে আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে। মৃত ছাত্রের পরিবার খুনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন, অসম পুলিশের সহযোগিতা নিয়ে কবরে থাকা ফয়জানের দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

তার আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্টে জানিয়েছিল, ফয়জানের মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। তবে পুলিশি রিপোর্টে তার উল্লেখ ছিল না। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ওই বিশেষজ্ঞ কমিটির মাথায় ছিলেন চিকিৎসক অজয় গুপ্ত।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন