ভোটের মুখে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জওয়ানের চাকরি নিয়ে উঠে গেল প্রশ্ন

Fake Domicile বা এখানকার বাসিন্দা হওয়ার ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগে সাড়ে ৫ হাজারেরও বেশি জওয়ানের চাকরি যেতে বসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ রাজ্যের জন্য বরাদ্দ কেন্দ্রীয় বাহিনীর(Central Force) কোটায় Fake Domicile বা এখানকার বাসিন্দা হওয়ার ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল। এই অভিযোগ খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বেশ কিছু ব্যবস্থা নেয়। প্রশিক্ষণের আগে এবং পরে বেশ কিছু প্রার্থীকে বাদ দেয় বাহিনী। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলিও তদন্ত এবং তল্লাশি শুরু করে। উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য। আর সেখানেই দেখা যাচ্ছে, সাড়ে ৫ হাজারেরও বেশি জওয়ানের চাকরি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এদের নথি নিয়ে প্রশ্ন থাকায় Physical Verification হবে। যদি কোনও জালিয়াতির অভিযোগ ওঠে, তাহলে চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপও করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, CISF এবং CRPF’র যৌথ বিজ্ঞপ্তিতে এখন তাই শোরগোল পড়ে গিয়েছে।  

জানা গিয়েছে, যে সাড়ে ৫ হাজার জওয়ানের বিরুদ্ধে Fake Domicile দিয়ে চাকরি হাতানোর অভিযোগ উঠেছে দেখা যাচ্ছে তাঁরা জাতিগত শংসাপত্রও নকল করে জমা দিয়েছে। খোদ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতেই দেখা যাচ্ছে, বাংলার জন্য বরাদ্দ চাকরিতে বিহার, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যের স্থায়ী বাসিন্দারা চাকরি পেয়েছেন। শুধু তাই নয়, ভুয়ো SC এবং STটি সার্টিফিকেটও দাখিল করা হয়েছে। এর ফলে ২০২১ সালে নিযুক্ত ১,৮৭৪ জন এবং ২০২২ সালে নিযুক্ত ৩,৬২৭ জন কর্মীকে Physical Verification’র আওতায় আনা হয়েছে। এ রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ডোমিসাইল বা Fake Domicile এবং জাতিগত শংসাপত্র চক্রের হদিশ মিলেছে আগেই। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমা এলাকা থেকে। একজন কর্মরত জওয়ানের বিরুদ্ধেও এই সংক্রান্ত কাজে দালালির অভিযোগও ওঠে। তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু হয় বাহিনীতে। রাজ্য সরকারের এক কর্মীও এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। েবার সাড়ে ৫ হাজারেরও বেশি জওয়ানের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা