চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেকটাউনে গ্রেফতার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। শুক্রবার রাতে কলকাতার লেকটাউন থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন। ধৃতকে শনিবার আদালতে তুলবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিক্রম মণ্ডল। সে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা। শুক্রবার রাতে  নাকা চেকিং চলাকালীন তাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। ধৃত বিক্রম মোবাইল পাচার চক্রের রিসিভার হিসেবে কাজ করত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রাতে গ্রেফতারের পর বিক্রমের কাছ থেকে ১৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত ওই যুবক বানজারা টিমের মূল পাণ্ডা। বিভিন্ন জায়গায় মোবাইল চোরেদের থেকে সে মোবাইল ফোন কিনত। মূলত রিসিভারের ভূমিকা পালন করত ধৃত। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় পকেটমারি করে বা অন্য কোনও ভাবে মোবাইল চুরি করত যারা তাদের থেকে মোবাইল কিনে নিয়ে অসম হয়ে বাংলাদেশে পাচার করত সে। আর এর ফলে মুনাফা পেত অভিযুক্ত। বহুদিন ধরে এমন বেআইনি কর্মকাণ্ড করে বেড়াত বিক্রম। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে, ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের যোগ রয়েছে। ধৃত মোবাইল ফোনগুলি নিয়ে ভিনদেশে পাচার করে দেওয়ায় চুরি যাওয়া মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব হত না। শনিবার পুলিশের তরফে অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। আদালতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে লেকটাউন থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ