কাস্তে হাতুড়ি ছেড়ে কি এবার ঘাসফুলের পথে প্রতিকুর?‌ গুঞ্জন চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দলীয় শৃঙ্খলা ও কঠোর অনুশাসন দলে আছে কি?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ, নেতার চেয়ে নীতি বড়, ব্যক্তির চেয়ে বড় দল। তবে সেই নীতি আদর্শ এখন কোথায়?‌ একাধিক কর্মী–সমর্থকদের মনে এই প্রশ্নই ঘুরছে। ‘দলীয় লাইন’ আর মেনে নিতে পারছিলেন না এসএফআই–এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক–উর রহমান। তাই তো রবিবার দলকে চিঠি লিখে নিরাপদ দূরত্ব রাখার কথা জানিয়ে দিলেন। স্বয়ং রাজ্য সম্পাদকের বিরোধিতা? নাকি শুধুই দলের ‘অভ্যন্তরীণ বিষয়’? এই প্রশ্নই ওঠে তাঁর দল ছাড়ার সিদ্ধান্তে। প্রতীক উর রহমান স্পষ্ট হাতে দলের কাছে পত্র পাঠিয়ে জানিয়েছেন, এই মতাদর্শ তিনি মেতে নিতে পারছেন না। এবার নতুন পথে হাঁটতে চাইছেন তরুণ তুর্কি নেতা বলে সূত্রের খবর।

তাহলে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে?

আলিমুদ্দিনের নেতারা বলছেন, আলোচনার সুযোগ আছে। তৃণমূলের নেতারা তাঁকে ‘সজ্জন’ ব্যক্তির তকমা দিয়েছেন। তাই গুঞ্জন শুরু হয়েছে, সিপিএমের সংখ্যালঘু মুখ কি তৃণমূলে? একদিকে যখন জল্পনা চলছে ঠিক তখনই আগামী সপ্তাহে প্রতীক উর তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেই সূত্রের খবর। এমনকী আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার কোনও একটি কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের বিপরীতে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ছিলেন প্রতীক উর। আগেও দেখা গিয়েছিল রেজ্জাক মোল্লা পার্টি নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে পার্টি ছেড়েছিলেন। তারপর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দিকে আঙ্গুল তুলে তৎকালীন সিপিএমের তরুণ তুর্কি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর রাজ্যসভার সাংসদও হন। এবার কি সেই পথেই হাঁটছেন প্রতীক উর?‌ উঠছে প্রশ্ন।

এছাড়া সিপিএমের এই সংখ্যালঘু মুখ দল ত্যাগ করার জেরে বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল লালপার্টি বলে মনে করা হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলে সিপিএমকে শূন্য হাতেই ফিরতে হবে। কিছুদিন আগে তাঁর ফেসবুক পোস্ট থেকেই কিছুটা স্পষ্ট হয় যে তিনি নেতৃত্বের কিছু কর্মকাণ্ডে খুশি নন। ভোটের আগে জোট নিয়ে যখন জোর জল্পনা চলছে ঠিক তখনই কমিউনিস্টদের নীতি আদর্শের কথা মনে করিয়ে দেন প্রতীক উর রহমান। মনে করা হয় দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভটা ক্রমশই বাড়ছিল। সেখান থেকেই এই চিঠি। লড়াকু নেতা প্রতীক উর দল ছেড়ে তৃণমূলে গেলে আরও ভাঙন লালপার্টিকে দেখতে হবে বলে জানা যাচ্ছে।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ