ভোটের আগে তৃণমূল ছাড়ছেন সৌগত রায়? দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতরাশে যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলিতে যোগদান মেলা। যদিও ভোট ঘোষণা হওয়ার পর যোগদান বা দলবদল নতুন নয়। তবে এই সময়েই বেশ কিছু মোড় ঘোড়ানো ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনা ঘটেছে সোমবার সকালে। তৃণমূলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতরাশে যোগ দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। ভোটের আবহে  সৌগত রায়ের এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে ব্যপক চর্চা। তাহলে কি তৃণমূলের এই হেভিওয়েট নেতা ভোটের আগে দলবদল করছেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া নিয়ে সৌগত রায় দাবি করেছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি গিয়েছিলেনি। তিনি এটাও বলেছেন তাঁকে দল যেতেও বলেনি আবার বারণও করেনি৷ তবে কয়েকদিন আগে রাষ্ট্রপতির বঙ্গ সফর নিয়ে রাজনৈতিক মহলে যে ঝড় উঠেছিল তার পর তৃণমূলের বর্ষীয়ান নেতার এই অবস্থান স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সামনেই ভোট সে আবহে দলের সিদ্ধন্তের বিরুদ্ধে যাওয়াকে একেবারেই ভালো চোখে দেখছেন না রাজনৈতিক মহলের অনেকেই। এই বিদয় নিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন, ‘সৌগতদা অনেক সময়েই এমন কিছু পদক্ষেপ করেন, যা দলের অবস্থানের সঙ্গে মেলে না৷ এই বিষয়টা ‘দিদি’ ভালো বুঝবেন৷ উনি (সৌগতদা) বয়স্ক মানুষ৷ খেতে ভালোবাসেন, তাই হয়তো চলে গিয়েছেন৷’ 

আরও পড়ুন: ঝাড়গ্রামে মন্ত্রী বীরবাহার বদলে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন! জোর জল্পনা

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।  রাজ্য সরকারের আতিথেয়তা এবং আয়োজন নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷  যা নিয়ে কম জলঘলা হয়নি। সেই পরিস্থিতিতে আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্যে কী কী পদক্ষেপ করেছে তৃণমূল সরকার, যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান তৃণমূলের প্রতিনিধিরা। শাসক শিবিরের তরফে দু’বার চিঠি দেওয়া হলেও সময় দেননি রাষ্ট্রপতি। উল্টে তৃণমূল সাংসদদের আমন্ত্রণ জানান প্রাতঃরাশের জন্য।  রমজান মাসে বহু সাংসদের রোজা চলার ফলে আমন্ত্রণ ফেরায় তৃণমূল। কিন্তু সেখানে সৌগত রায়ের উপস্থিতি বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে। 

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের