ফিরতে হলো, ‘অভিভাবিকা’র দেখা পেলেন না নওশাদ

কথা বলতে গিয়েছিলেন 'অশান্তি' ইস্যুতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করে বুধবার নবান্নে (NABANNA) এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখা করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অবশেষে, ফিরতে হলো তাঁকে। 

আজ দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ নবান্নে এসে তিনি পুলিশ আধিকারিকদের জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তারপরে অপেক্ষা করেছিলেন প্রায় ৩৫ মিনিট। তবু দেখা হলো না। নওশাদ নবান্ন থেকে বেরিয়ে আসেন পৌনে চারটে নাগাদ। অবশেষে ভাঙড়ের উদ্দেশে ফিরতে হলো তাঁকে। এদিন আইএসএফ বিধায়ক জানিয়েছেন, আসার আগে মুখ্যমন্ত্রীকে মেইল করেছিলেন তিনি। বলেন, ‘অভিভাবিকার সঙ্গে দেখা করতে এসেছিলাম’। নবান্ন সূত্রে খবর, ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রী সময় দিতে পারেননি নওশাদকে। 

মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। দু’দিন ধরে তাণ্ডব অব্যাহত। তৃণমূলের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত করছে আইএসএফ। পাল্টা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত করছে সবুজ শিবির। দু’দিন ধরে  বোমাবাজি, গুলি, ইট-পাথর- কাচের বোতল বৃষ্টি বা লাঠি- বাঁশ নিয়ে মারধর, পথ অবরোধ বাদ থাকেনি কিছুই। গতকাল রণক্ষেত্র হয়েছিল ভাঙড়- ১। আজ উত্তপ্ত ভাঙড়- ২। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গতকালের মতো আজও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে পরিস্থিতি। এই ইস্যুতেই আইএসএফ বিধায়ক কথা বলতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

প্রয়াত নন্দলাল বসুর নাতি