কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: ত্রাণ দুর্নীতির অভিযোগে সোমবার আরও ১ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রণব রায় কালনার তৃণমূলের ব্লক সভাপতি। কালনার ব্লক পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী।

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপল, কম্বল থেকে শুরু করে উদ্ধার হচ্ছে ফুটবল-ভলিবলও। এগুলো সবই সরকারি ত্রাণ বলে জানা যাচ্ছে। ছাড় মেলেনি সরকারি অক্সিজেন সিলিন্ডার ও হুইলচেয়ারেরও। এই সকল গুরুত্বপূর্ণ সামগ্রীও মজুত করা রয়েছে তৃণমূল নেতাদের কার্যালয় ও বাড়িতে। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগ ছিল কালনার ব্লক সভাপতি প্রণব রায়ের বিরুদ্ধে।

রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছিল পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রণব রায়ের ব্লক অফিসেও হানা দিয়েছিল কালনা থানার পুলিশ আধিকারিকরা। লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকেন তাঁরা। ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। ব্লক অফিসের ভিতরেই মজুত করা রয়েছে ত্রিপল, সরকারি হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার। কী করে এতগুলো সরকারি জিনিস সেখানে মজুত করা হল, কেন করা হয়েছিল, জানার জন্য তদন্ত শুরু হয়েছে। রবিবার রাতে ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ার পরে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে প্রণব রায়কে।

প্রসঙ্গত, পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়েছে রবিবার সকালে। বাড়ি থেকে ত্রিপল, ফুটবল উদ্ধার হওয়ার পরে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাক্তন বিধায়ককে দেখে এদিন ওঠে চোর চোর স্লোগান।

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল