খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্য ভবনের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত যুগ্ম সচিব পর্যায়ের এক অফিসার। সূত্রের খবর, সোমবার (১ জুন) সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে তিনি নীচে পড়ে যান বলে খবর। জানা গিয়েছে, খাদ্য বিপণন দফতরের ওই যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকের নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তাঁর মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা স্পষ্ট নয়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন আচমকা তাঁরা একটি শব্দ শুনতে পান। তারপর গিয়ে দেখেন একজন নীচের তলার সিঁড়ির পাশে রাখা আসবাবপত্রের উপরে পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সেখান চিকিৎসা চলছে। 

আরও পড়ুন-মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কর্ডন করে ঘিরে দেওয়া হয় ঘটনাস্থল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, যে সিঁড়ি দিয়ে খাদ্য বিপণন দফতরের যুগ্ম সচিব পড়ে গিয়েছেন, তার রেলিং ছিল কাঠের। পুলিশ প্রাথমিকভাবে যেখানে খাদ্য বিপণন দফতরের যুগ্ম সচিব পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটি পরীক্ষা করে দেখেছেন। সিঁড়ির পাশের কাঠের রেলিং ভেঙেই তিনি পড়ে গিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানা যায়নি। গোটা বিষয়টার তদন্ত করে দেখা হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত