প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের এটাহ জেলায়, সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ভোরের অন্ধকারে গাড়ি নিয়ে এসে হামলাকারীরা মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।  

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দাহেলিয়া পুথ গ্রামের গ্রাম সচিবালয়ের কাছে আজ ( সোমবার) ভোর প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ। আহত মহিলা সাধনা মিশ্রা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁর কাছে এসে থামে। গাড়ি থেকে নেমে কয়েকজন ব্যক্তি তাঁকে অনুসরণ করতে শুরু করে। এরপর তাদের মধ্যেই একজন আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সাধনা মিশ্র। জরুরি হেল্পলাইনে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে আলিগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

মেডিক্যাল অফিসার ডা. শক্তি মীনা জানিয়েছেন, মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের পথে আহত মহিলা দুই হামলাকারীকে শনাক্ত করেছেন বলেও দাবি করেছে পুলিশ। তাঁর অভিযোগ, অভিযুক্তদের নাম বল্লু ও গুলবাহার। জসরথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় সিং জানান, ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিবাদের সূত্রেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল