Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১১ সালের পর ২০২৬। ১৫ বছর পর পালাবদল হয়েছে রাজ্যে। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক্সপোস্টে স্বাগত জানালেন তিনি। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মোদি বঙ্গে এসেছেন। কলকাতাতেও পা রেখেছেন। কিন্তু বাংলায় জয় পাওয়ার পরে কলকাতায় এই প্রথম পা রাখছেন মোদি। তাই তাঁকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু।

এদিন তিনি লিখেছেন, আনন্দের শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণ করছি। আজ দশকের পর দশকের দুঃশাসনের অবসান ঘটিয়ে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির ‘ডাবল ইঞ্জিন’ যুগের সূচনা হলো। ‘সোনার বাংলা’র যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। স্বাগতম, প্রধানমন্ত্রী জি।”

ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি হেলিকপ্টার রেসকোর্সে নেমেছেন। সেখান থেকেই ব্রিগেডের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে গোটা ব্রিগেড ময়দান। নির্বাচনের সময় এক জনসভা থেকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যের নতুন সরকারের শপথের দিন তিনি হাজির থাকবেন। সেই কথা রেখেছেন তিনি। আজ শনিবার বঙ্গে বিজেপি সরকারের শপথে হাজির থাকছেন প্রধানমন্ত্রী। 

 

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র! প্রথম পাতায় মোদি-শুভেন্দু

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন